Bntv245487
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

ডুমুরিয়া (খুলনা), নিজস্ব প্রতিনিধি শেখ মাহতাব হোসেন

খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদীর বানিয়াখালী মৎস্য অভয়াশ্রমে  বিল নার্সারির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উন্মুক্ত জলাশয়ে মাছের মজুদ বৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিল নার্সারিতে উৎপাদিত এসব পোনা রবিবার বার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ঃ০০ টার দিকে অভয়াশ্রমসংলগ্ন ভদ্রা নদীতে অবমুক্ত করা হয়।অবমুক্ত করা পোনার মধ্যে রয়েছে রুই, কাতলা ও গ্রাস কার্প। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ০.১০ হেক্টর আয়তনের একটি বিল নার্সারি স্থাপন করা হয়। সেখানে এক কেজি রেণু মজুদ করে তিন মাস নিবিড় পরিচর্যার মাধ্যমে পোনা উৎপাদন করা হয়। পরে উৎপাদিত প্রায় ৭০ হাজার পোনা উপযুক্ত আকারে পৌঁছালে বানিয়াখালী অভয়াশ্রমসংলগ্ন ভদ্রা নদীর উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়।বিল নার্সারিটির তত্ত্বাবধান করেন মৎস্য চাষী উজ্জ্বল বাবু। তাঁর তত্ত্বাবধানে তিন মাস রেণুর লালন-পালন ও পরিচর্যা করা হয়।পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, শরাফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু মনোরঞ্জন দাস, ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেন, কয়েকজন ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয়রা জানান, ভদ্রা নদীতে মাছের প্রাচুর্য বাড়াতে নিয়মিত পোনা অবমুক্তের পাশাপাশি অভয়াশ্রমের সুরক্ষা ও মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ করা প্রয়োজন। এসব কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে ভদ্রা নদী ও আশপাশের জলাশয়ে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের আয়-রোজগারের সুযোগও বৃদ্ধি পাবে।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, অভয়াশ্রমে নিয়মিত পোনা অবমুক্তের ফলে জলাশয়ে মাছের মজুদ বৃদ্ধির পাশাপাশি মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণের সুযোগ তৈরি হবে। এতে ভবিষ্যতে অভয়াশ্রম ও এর আশপাশের জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়বে। একই সঙ্গে স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা এর সুফল পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

বটিয়াঘাটায় “ডিজিটাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক” চিকিৎসালয়কে মোবাইল কোর্ট, ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা:

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অসমাপ্ত কাজ শেষের অঙ্গীকার দাউদ গোলদারের আসন্ন ইউনিয়ন নির্বাচন ঘিরে চেচুড়ির ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ—বিজয়ের আশ্বাস এলাকাবাসীর

নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল

সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত

ডুমুরিয়ার থুকড়ায় মাটি কাটা সরদার মহাতাফ বিশ্বাস আর নেইদুই দিন জ্বরে ভোগার পর খুলনা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু

১০

খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

১১

ঈদগাঁওয়ে বনভূমি জবরদখলমুক্ত,অবৈধ স্থাপনা উচ্ছেদ 

১২

নজরুল বর্ষ-২৬’ উপলক্ষে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৩

কচুরিপানায় ভুতুড়ে খাল-বিল, মশার আতঙ্কে জনজীবন!ডুমুরিয়ায় ১০ লাখ টাকার কচুরিপানা কাটার মেশিন কোথায়—কর্তাদের বক্তব্যে ধোঁয়াশা, ভাঙারি অবস্থায় মিলল ৫ লাখ টাকার মেশিন!

১৪

সিএসএস হোপ টেকনিক্যাল ও পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর সভাপতি সরদার বাদশা

১৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 

১৬

নজরুল বর্ষ-২৬’ উপলক্ষে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৭

মানবতার সেবায় মুজিবুর রহমান—জরুরি চিঠি হাতে ছুটে চেয়ারম্যানের দুয়ারে ডাক পৌঁছানো শুধু দায়িত্ব নয়, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত!!

১৮

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়টি উদ্ভাবনী দল

১৯

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

২০