বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথ
কেশবপুর উপজেলার ভরতভায়নায় তানজিমুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর-২৬) দুপুরে মাদ্রাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান-এর সভাপতিত্বে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ভরতভায়না গ্রামের কৃতি সন্তান মৃত সাহেব আলী মোল্লা-এর ছোট ছেলে ইতালি প্রবাসী জহুরুল ইসলাম মোল্লা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সমাজসেবক আলাউদ্দিন মোল্লা, মাওলানা আব্দুল্লাহ, হাফেজ মাওলানা আবু হুরাইরা, যোবায়ের হোসেন, হাফেজ সোহাইল আহমদ প্রমুখ। কেশবপুরের ভরতভায়নায় তানজিমুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ইতালি প্রবাসী জহুরুল ইসলাম মোল্লা।
মন্তব্য করুন