Bntv245487
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলেল শুভেচ্ছায় রংপুর কলেজে নবীনদের বরণ “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ”

আড়ংঘাটা নিজস্ব প্রতিনিধি:অনুপম মল্লিক,
বর্ণাঢ্য আয়োজন, ফুলেল শুভেচ্ছা আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ডুমুরিয়ার রংপুর কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।রংপুর ইউপি চেয়ারম্যান ও কলেজের অধ্যক্ষ সমরেশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।অনুষ্ঠানে বক্তব্য দেন কবি, সাহিত্যিক ও গবেষক ড. সন্দীপক মল্লিক, রংপুর কলেজের সাবেক সভাপতি রংপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র বিশ্বাস, দাতা সদস্য ফাদার প্রেমানন্দ কর্মকার, রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাদ বিশ্বাস, থুকড়া আরআরজিটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম কামাল হোসেন এবং অবসরপ্রাপ্ত প্রভাষক দুর্গাপদ জোয়াদ্দার সহকারী অধ্যাপক সমরেশ বাড়িই।বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।” ভালো শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষা, সততা, সাহস ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করারও আহ্বান জানানো হয়।পরে রংপুর কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নৃত্যসহ নানা পরিবেশনায় নবীনবরণ অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত।অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক রঞ্জন কুমার বিশ্বাস ও তন্ময় বাছাড়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ার শলুয়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী ২৫ ডিসেম্বর, প্রস্তুতি চলছে

১

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির ঈদগাঁও থানা পরিদর্শন

২

২ নং কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আজীম শরীফের ব্যাপক গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

৩

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

৪

ঈদগাঁওতে স্যাতঁ স্যাতেঁ ময়লার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্কে এলাকাবাসী

৫

কেশবপুরের ভায়না গ্রামে আলহাজ্ব মনিরুল ইসলাম মনু’র উঠান বৈঠক

৬

কক্সবাজারে শিক্ষক সমিতির সম্মেলন শনিবার, আসছেন কেন্দ্রীয় নেতারা 

৭

কেশবপুরে উপাচার্য রফিকুল ইসলাম-এর সংবর্ধনা প্রদান উপলক্ষে প্রস্তুতি সভা

৮

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে হতদরিদ্রদের মাঝে গাজী ফারুকের মশারি বিতরণ

৯

একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার

১০

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

১১

বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

১২

ডুমুরিয়ায় ৪০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারিশাহপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার কমিটির ২২তম সভা অনুষ্ঠিত:

১৪

ডুমুরিয়ার রংপুরে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় আব্দুর রব রাব্বি খান

১৫

সা-আদ গ্রুপের বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ঈদগাঁওতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত 

১৬

কেশবপুরের বড়েঙ্গা মাদ্রাসার সহ-সভাপতির মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াসের মৃত্যুতে ঈদগাঁও প্রেস ক্লাবের শোক

১৮

ডুমুরিয়ায় ভারতীয় হুইস্কিসহ আটক তিতাস, মাদক কারবারের অভিযোগ শোলঘাতিয়া কালীমন্দিরের পাশে অভিযান, হ্যান্ডব্যাগে মিলল ৬ বোতল ভারতীয় হুইস্কি

১৯

শেখ রাসেল স্মৃতি সংসদ,মহেশখালী উপজেলা কমিটি অনুমোদন

২০