জি,এম,ফিরোজ, ডুমুরিয়া
খুলনার ডুমুরিয়া উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. সোহেল রানা যোগদান করেছেন। সোমবার (৫ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থলে যোগ দিয়ে তিনি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জনসেবার মানোন্নয়ন ও জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মন্তব্য করুন