১৭ ডিসেম্বর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাজারে খিচুড়ি বিতরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

নিজেস্ব প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জে মাজারে রান্না করা খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহমাদ উদ্দিন নামের এক হোমিওপ্যাথিক চিকিৎসক নিহত হয়েছেন।বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আহমাদ উদ্দিন (৫৫) নয়ন সুখ গ্রামের মৃত আফিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নয়ন সুখ গ্রাম-সংলগ্ন একটি মাজারে খিচুড়ি রান্না ও বিতরণকে কেন্দ্র করে প্রথমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পার্শ্ববর্তী সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেনু মিয়ার (২৫) সঙ্গে আহমাদ উদ্দিনের বাগ্‌বিতণ্ডা হয়।এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে আবারও রেনু মিয়ার সঙ্গে আহমাদ উদ্দিনের কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে রেনু মিয়া সজোরে ধাক্কা দিলে আহমাদ উদ্দিন মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সুন্দরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১০

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১১

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১২

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

১৪

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

১৫

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৬

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

১৭

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

১৮

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

১৯

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

২০