২৩ ডিসেম্বর ২০২৫, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির কাছে যে আবেদন জানালেন জমিয়ত সভাপতি

নিজেস্ব প্রতিনিধি:বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটিকে চারটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। সেগুলো হলো, নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি জানান, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এবং নারায়ণগঞ্জ-৪ আসনে যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী প্রতিদ্বন্দ্বিতা করবেন।এ সময় জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক তার বক্তব্যে বিএনপির কাছে কিছু আবেদন তুলে ধরেনতিনি বলেন, ‘বিএনপির কাছে আমাদের এই আবেদন থাকবে, যদি আল্লাহ তায়ালা সরকার গঠনের তাওফিক দেন, তাহলে দেশের জনসাধারণের পাশাপাশি ইসলামি অঙ্গনকে যেন গতিশীল করা হয়।’জমিয়ত সভাপতি বলেন, ‘বিগত ১৫-১৬ বছরে আওয়ামী লীগ ইসলামের যে অবস্থা ঘটিয়েছে, এখান থেকে যেন আমরা উত্তীর্ণ হতে পারি।’আগত সরকারের জন্য দোয়া জানিয়ে তিনি আরও বলেন, ‘সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা এবং অর্থনীতি, সমাজনীতি ও ধর্ম নিয়ে সুন্দরভাবে চলার জন্য সামনের সরকারকে যেন রাব্বুল আলামিন তাওফিক দান করেন।’প্রসঙ্গত, ইসলামি দলগুলোর মধ্যে জমিয়তই এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে রয়েছে। দলটির প্রত্যাশা ছিল দশের অধিক আসন। সেই তালিকায় উল্লিখিত চার নেতা ছাড়া আরও বেশ কয়েকজন ছিলেন। তারা হলেন- সিলেট-৪ আসনে দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী , সিলেট-৬ আসনে মাওলানা ফখরুল ইসলাম ,সুনামগঞ্জ-১ আসনে মাওলানা মুখলেছুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ-২ আসনে মাওলানা ড.শুয়াইব আহমদ, নড়াইল-১ আসনে মাওলানা তালহা ইসলাম এবং কিশোরগঞ্জ-১ আসনে মুফতি মুহাম্মদ উল্লাহ জামী।তবে শেষ পর্যন্ত ৪টি আসন নিয়েই বিএনপির সঙ্গে সমঝোতা হলো জমিয়তের। ফলে সারা দেশে জমিয়তের যারা প্রার্থী ছিলেন তারা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত:

স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও…..

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

১০

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

১১

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

১২

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

১৩

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

১৪

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

১৫

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১৭

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১৮

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১৯

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

২০