Admin
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিলো ভারত

নিজেস্ব প্রতিনিধি:সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কয়েকটি ঘটনাকে ‘উদ্বেগজনক’ হিসেবে দেখছে ভারত। এ প্রেক্ষাপটে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটি।শুক্রবার (২৬ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত বৈরিতা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এসব ঘটনার নিন্দা জানাই এবং আশা করি, সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।তবে সাম্প্রতিক সময়ে ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও ভিসা সেন্টারকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় ভারত সরকারের অবস্থান নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।এর আগে বাংলাদেশ সরকার রাজবাড়ীর পাংশায় বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সংঘটিত একটি হত্যাকাণ্ডকে ‘দুঃখজনক’ উল্লেখ করে স্পষ্ট জানায়, এটি কোনো সাম্প্রদায়িক হামলা নয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ঘটনাটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতির ফল।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নিহত ব্যক্তি অমৃত মন্ডল ওরফে সম্রাট একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং চাঁদা আদায়ের উদ্দেশ্যে এলাকায় গেলে বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষে তিনি প্রাণ হারান। তিনি ২০২৩ সালে দায়ের হওয়া হত্যা ও চাঁদাবাজির মামলাসহ একাধিক গুরুতর মামলার আসামি ছিলেন।এদিকে সাম্প্রতিক সময়ে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, কলকাতায় উপ-দূতাবাস এবং শিলিগুড়িতে ভিসা সেন্টার ঘিরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কয়েকটি কট্টরপন্থি সংগঠনের বিক্ষোভ ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের ঘটনা ঘটে। এসব ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।বাংলাদেশি মিশনগুলোতে ভারত সরকারের নিরাপত্তা জোরদারের পর পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্তগুলোতেও অবস্থান নিয়ে ‘উসকানিমূলক’ মন্তব্য করেন বিজেপির রাজ্য-পর্যায়ের কয়েকজন নেতা। তবে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব বিষয় পুরোপুরিভাবে এড়িয়ে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১১

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

১২

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

১৩

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১৪

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১৫

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১৬

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৭

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৮

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৯

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

২০