Admin
২৯ ডিসেম্বর ২০২৫, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোর-০৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আজাদের মনোনয়ন পত্র জমা

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ যশোর-০৬ কেশবপুর আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রাথী আলহাজ্ব আবুল হোসেন আজাদ-এর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর-২৫) দুপুরে দলীয় নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেকসোনা খাতুন-এর নিকট আনুষ্ঠানিকভাবে ওই মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর-২৫) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ ওই মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র, আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, কেশবপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক কাউন্সিল সিনিয়র সহ সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবুর আলী, বিএনপি নেতা শিক্ষক আব্দুল মজিদ, কেশবপুর উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, কেশবপুর পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর উপজেলার মিডিয়ার সাংবাদিকবৃন্দ-সহ কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কেশবপুর পৌরসভার সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে কেশবপুর উপজেলার বিএনপির সভাপতি ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী জনাব আবুল হোসেন আজাদ সকলের কাছে দোয়ার আহবান করেন এবং কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আর আমাদের বসে থাকার সময় নেই। আজ থেকে আপনাদের নিজ নিজ এলাকার পাড়ায় পাড়ায় ভোট প্রার্থনা শুরু করেন। আপনাদের বিজয় হবেই।”
ছবিঃ
২৯/১২/২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১১

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

১২

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

১৩

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১৪

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১৫

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১৬

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৭

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৮

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৯

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

২০