Admin
১৯ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার হুমকি

নিজেস্ব প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা সৃষ্টি করার বিষয়ে ব্যাখ্যা দিতে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে।রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিশে আগামী ২২ জানুয়ারির মধ্যে অথবা তৎপূর্বে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। অন্যথায় তার অনুপস্থিতিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।নোটিশে উল্লেখ করা হয়, ১৭ জানুয়ারি শনিবার বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বৃহৎ স্টেজ নির্মাণ এবং ৪০০-৫০০ লোকের উপস্থিতিতে নির্বাচনি জনসভা করেন। তিনি সেখানে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, যা আচরণ বিধিমালা ২০২৫-এর লঙ্ঘন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দেন। এতে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করেন।একপর্যায়ে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, ‘আমি যদি না বলি, এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না।’ এ সময় তার অন্য কর্মীরাও মারমুখী আচরণ করেন।নোটিশে বলা হয়, এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে; যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।প্রসঙ্গত, সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি ইতিমধ্যে কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে। জেলা প্রশাসক চিঠি দেওয়ার বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১১

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

১২

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

১৩

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১৪

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১৫

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১৬

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৭

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৮

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৯

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

২০