Admin
৩০ জানুয়ারী ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এলাকার উন্নয়নের প্রশ্নে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে-আজিজুল বারী হেলাল.

মোল্লা জাহাঙ্গীর আলম_ স্টাফ রিপোর্টার:খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন_সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত স্থাপনে বিএনপির বিকল্প নেই।তিনি বলেন _বিএনপি সরকার গঠন করলে সমাজের সকল স্তরের ধর্ম চর্চার পাশাপাশি ধর্ম গুরুদের ভাতা প্রদান করা হবে। আমার চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি গভীর ভাবে উপলব্ধি করেছি একটি এলাকা, একটি সমাজ কিংবা একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে প্রয়োজন সঠিক, ন্যায়নিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্ব।আজিজুল বারী হেলাল বলেন -নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, নেতৃত্ব মানে সম্প্রীতি রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং সকল ধর্ম বর্ণ পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সনাতন ধর্মে শেখায় বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র বিশ্বই এক পরিবার।এই আদর্শ বুকে ধারণ করেই সমাজ গড়ে তুলতে হবে, যেখানে হিংসা নয়, থাকবে সহমর্মিতা, বিভেদ নয়, থাকবে ঐক্য। দুঃখের সঙ্গে বলতে হয়, বিগত দিনে আপনারা আপনাদের পছন্দের মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছিল। কিন্তু ইতিহাস শেখায় অন্যায় বেশিদিন টেকে না।আজিজুল বারী হেলাল তিনি বলেন আজ সময় এসেছে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার। আমরা যে যেই দলই করি না কেন, এলাকার উন্নয়নের প্রশ্নে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সম্মিলিত শক্তিতে।কারণ শান্তিপূর্ণ সমাজ ছাড়া উন্নয়ন সম্ভব নয় এটাই সনাতন দর্শন, এটাই মানবিক রাজনীতি। আগামী ১২ তারিখে আপনারা যদি আমাকে আপনাদের এলাকার সন্তান, আপনাদের ভাই হিসেবে মনে করে দায়িত্ব পালনের সুযোগ দেন, তবে আমি কথা দিচ্ছি এই এলাকার উন্নয়নে বৈষম্যহীন থাকব।তিনি আরও বলেন যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে উন্নয়ন কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে। বিশেষ করে সেনের বাজার ঘাটের দীর্ঘদিনের দুরবস্থা আমি জানি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে সেনের বাজার ঘাটকে একটি উন্নত, নিরাপদ ও কার্যকর ঘাট হিসেবে গড়ে তোলা হবে যা এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।আসুন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাই।আজিজুল বারী হেলাল তিনি শুক্রবার ৩০ জানুয়ারি দুপুরে রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের রাজাপুর খুলনা সেবাশ্রম ও আইচগাতী ইউনিয়ন সনাতনী মতুয়া সংঘ আয়োজিত মতুয়া মহাসম্মেলনে সেবাশ্রম প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।খুলনা সেবাশ্রম প্রনব মঠের অধ্যক্ষ স্বামী বিপ্রানন্দজী মহারাজের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমোডর বিপন কুমার সাহা,খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন।এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. মনিশংকর নাগ ও লিটন বিশ্বাস খোকনের সঞ্চালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ আবু সাঈদ,খুলনা জেলা পূজা পরিষদ নেতা ইন্দ্রজিত চক্রবর্তী, সমাজসেবক গৌর সুন্দর মন্ডল, গৌতম সাহা, প্রশান্ত কুমার দে, শংকর দেবনাথ,জেলা যুবদল নেতা তানভির আহমেদ সুমন, সুভাষ বিশ্বাস, শংকর দে লখাই, গোপাল বিশ্বাস, সুভাষ হালদার,ভোলনাথ দে, অমিয় কুমার পাল, সুকান্ত সেন, সঞ্জয় দাস, বিপ্লব চক্রবর্ত্তী প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১০

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

১১

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

১২

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

১৩

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৪

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

১৫

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

১৬

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

১৭

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

১৮

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

২০