৭ ফেব্রুয়ারী ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকরা যে খবরটা প্রচার করতে চায় দালাল মালিক মিডিয়া সেগুলো প্রচার করতে দেয় না হাসনাত আবদুল্লাহ‌

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অনেক সাংবাদিক এসে আমাদেরকে তাদের দুঃখের কথা জানায়, কষ্টের কথা জানায়। তারা যে খবরটা প্রচার করতে চায়, কিন্তু তাদের দালাল মালিক মিডিয়া সেগুলো প্রচার করতে দেয় না।আজ শনিবার বিকালে খুলনার ফুলতলা উপজেলায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে খুলনা-৫ আসনের প্রার্থী ও জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন।হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ই আগস্টের পরে, আমরা যখন সরকার গঠন করেছি, আমরা যখন মন্দির-মসজিদগুলোকে পাহারা দিয়েছি, অমুসলিম ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে পাহারা দিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি, ঠিক সেই সময়টিতে একটি দল টেলিভিশনগুলোকে দখল করেছে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে। তারা আজকে মিডিয়াগুলোকে দখল করেছে, মিডিয়া মাফিয়াগিরি শুরু করেছে।তিনি বলেন, মনে রাখতে হবে, জুলাইয়ের কয়েকটা মিডিয়া ছাড়া কেউ জনতার কথা বলে নাই। মিডিয়াকে জনতা দৌড়ের উপর রেখেছে। জনগণ যখন জাগে, কোনো মিডিয়ার প্রয়োজন হয় না; জনগণ প্রত্যেকেই মিডিয়া হয়ে ওঠে।হাসনাত আবদুল্লাহ বলেন, আর কত আপনারা গোলামি করবেন? সাংবাদিকদেরকে বলছি না, মিডিয়া মালিক যারা আছেন, আপনাদেরকে বলছি-আপনারা খবরের মাঝে যখন একটা নির্দিষ্ট দলের প্রচারণা করেন, তখন আপনাদের এই মিডিয়ার কোনো সত্তা থাকে না, একটা দালাল এবং গোলামীতে সেটিতে পরিণত হয়।মিডিয়াকে বলব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন। বিএনপির মিডিয়া হওয়া লাগবে না, জামায়াতের মিডিয়া হওয়া লাগবে না, এনসিপির মিডিয়া হওয়া লাগবে না। তাহলে, যদি আপনারা কোনো রাজনৈতিক দলের মিডিয়া হন, তাহলে জুলাইয়ের সময়ের টেলিভিশনগুলোর কথা মনে রাখুন। তারা পোস্টার লাগাইয়া সাংবাদিকতা করতে পারে নাই, তারা ঘুম দিয়া সাংবাদিকতা করতে পারে নাই। জনগণের সামনে যখন ক্যামেরা নিয়ে এসেছে, তখন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।হাসনাত আবদুল্লাহ বলেন, এই নির্বাচন অর্জন করার জন্য সহস্র মানুষ শহীদ হতে হয়েছে, অসংখ্য মানুষ গুম হতে হয়েছে। আয়নাঘর এবং সারা পৃথিবীটা এই মজলুম এবং নিপীড়িত মানুষের জন্য আয়নাঘরে পরিণত হয়েছিল। ঠিক হাসিনা কেন্ট এর ভিতরে একা আয়না ঘর তৈরি করেছিল। আর যাদেরকে গ্রেফতার করা যায়নি, সারা বাংলাদেশটা তাদের জন্য একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল।তিনি আরো বলেন, অসংখ্য মানুষের নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে ২০০৯ সালের পূর্ববর্তী বায়তুল মোকাররমের সামনে লগি বৈঠা থেকে শুরু করে সর্বশেষ আমার ভাই ওসমান হাদির শাহাদাত বরণের মধ্য দিয়ে এ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমরা নির্বাচন পেতে যাচ্ছি। এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা প্রার্থী হয়েছেন, আপনারা যারা জনগণ রয়েছেন, এই পুলিশ, এই মিডিয়া, পুলিশ প্রশাসন, আপনাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে।হাসনাত আবদুল্লাহ বলেন, সর্বপ্রথম যেই দায়িত্বটি, সেটি হচ্ছে, বিগত তিনটা নির্বাচন আপনারা করেছেন। আপনারা দিনের ভোটটাকে রাতে করেছেন। আপনারা মরা মানুষকে কবর থেকে তুলে নিয়ে এসে ভোট দিয়েছেন। ডামি নির্বাচন আপনারা পরিচালনা করেছেন। এসপি, ডিসিরা সাক্ষী। ওসি, কনস্টেবলরা সাক্ষী থেকে এসব জনগণ বিরোধী, গণবিরোধী কার্যক্রমগুলো আপনারা করেছেন।আমরা বিশ্বাস রাখতে চাই, এই কার্যক্রমগুলো আপনার উপর মহলের আদেশে আপনাদেরকে করতে হয়েছে। এই তরুণ প্রজন্ম, এত মানুষের রক্ত অর্জিত যেই নির্বাচনটি রয়েছে, এই নির্বাচনে আপনারা যারা ইউনিফর্ম পরা পুলিশ সদস্য রয়েছেন, আপনারা যারা নিজের যোগ্যতা এবং মেধায় চাকরি পেয়েছেন, আপনারা একটু ডাউন করেন।তিনি আরো বলেন, আমরা আস্থা রাখতে চাই বিগত নির্বাচনগুলোর মতো আপনাদের জন্য আমার কোন খাম রাখতে হবে না, কোন এসপির জন্য খাম রাখতে হবে না, কোন ওসির জন্য খাম রাখতে হবে না, কোন এসআই-কনস্টেবলের জন্য খাম রাখতে হবে না। যদি অবৈধ টাকাটা আপনার সামনে নিয়ে আসে, আপনারা আপনাদের সন্তানের কথা মনে করবেন, আপনারা আপনাদের বাবা-মার কথা মনে করবেন, বাংলাদেশের জনগণের কথা মনে করবেন।আপনারা যদি তারপরেও এই টাকাটা আপনারা হাত দিয়ে স্পর্শ করে দেখেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আপনাদের প্রতি ৫ই আগস্ট প্রশাসনের প্রতি জনগণের যেই বিদ্রোহ আপনারা দেখেছেন, বাংলাদেশের জনগণ যখন জেগে ওঠে, কামান দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, বুলেটের ঊর্ধ্বে দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, বিদেশি শক্তি দিয়ে তাদেরকে ঠেকানো যায় না।হাসনাত আবদুল্লাহ বলেন, আবার যদি একটি পাতাল নির্বাচনের দিকে আপনারা যান, ব্যালট বাক্স আপনারা নিজ দায়িত্বে ভরে দেন, জনগণের যেই বিদ্রোহ, সেই বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না। আপনাদেরকে অনুরোধ করব- আপনারা আমাদের ভাই, এই বাংলাদেশটা সুন্দর করে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের সাথে আপনাদেরকে নিয়ে একটা দুর্নীতি, চালাবাজ মুক্ত একটা বাংলাদেশ গঠন করব।যেই বাংলাদেশে আপনার পোস্টিং এর জন্য কোন নেতার বাসায় তদ্বির করা লাগবে না, কোন প্রমোশনের জন্য কোন নেতার বাসায় তদ্বির করা লাগবে না। আমরা জানি রাতের আধারে আপনারা তাহাজুদ নামাজে আপনারা কান্না করেন, আপনারা কস্টে থাকেন, কতিপয় কিছু অফিসারের ষড়যন্ত্রে আপনাদেরকে মাথা নত করতে হয়। আমরা বাংলাদেশের জনতা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের প্রতি যেই মানুষের অনাস্থা তৈরি হয়েছে, সেই আস্থা ফিরিয়ে আনতে আজ আমি ১২ই ফেব্রুয়ারীর নির্বাচনে আপনারা জনতার কাতারে নেমে এসে জনতার নির্বাচন করেন, জনগণ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে।

শেখ মাহতাব হোসেন।
ডুমুরিয়া খুলনা ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১০

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১১

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১২

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৪

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৫

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

১৭

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

১৮

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৯

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

২০