bntv24
৬ মার্চ ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরের শপিংমলগুলোয় থাকবে না সাজ-সজ্জার লাইটিং, রাত ৮টার পর দোকান বন্ধ

 নিজস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে যশোরের ব্যবসায়ীরা অতিরিক্ত বিদ্যুতের ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। সে অন্যুায়ী, এখন থেকে শপিংমলগুলোয় বন্ধ করা হবে সাজ-সজ্জার লাইটিং। রাত ৮টার পর বন্ধ থাকবে দোকান। তবে পোশাক ও জুতা ব্যবসায়ীরা ঈদের পর রাত ৮টার পর তাদের দোকান বন্ধ করার ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যশোর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে করণীয় শীর্ষক আলোচনা সভায় ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন।সংগঠনের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) যশোরের তত্ত¡াবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যুগ্ম-সম্পাদক এজাজ উদ্দিন টিপু, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, যশোর ফল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, যশোর মটরপার্টস টায়ার টিউব ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু, কাপড় ব্যবসায়ী তন্ময় সাহা প্রমুখ।সভায় ওজোপাডিকো’র তত্ত¡াবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার জানান, আমেরিকা-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। আমাদের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে প্রয়োজন জ্বালানি। জ্বালানি না আনতে পারলে বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখা যাবে না। তখন কেউ বিদ্যুৎ পাবেনা। অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বের হতে হবে।যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম-সম্পাদক এজাজ উদ্দিন টিপু বলেছেন, আগামীকাল রাত ৮টার পর সব ধরনের দোকান-পাট (পোশাক ও জুতা ব্যবসায়ীরা বাদে) বন্ধ থাকবে। কেউ শপিংমলে লাইটের সাজসজ্জা করব না, বাইরের সাইনবোর্ড রাতে জালাব না। যাতে দেশের অন্যান্য জেলার ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১১

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

১২

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

১৩

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১৪

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১৫

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১৬

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৭

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৮

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৯

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

২০