bntv24
১৮ মার্চ ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনেগালের শিরোপা হাতছাড়া, ফুটবল দুনিয়ায় তোলপাড়

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনাল ঘিরে নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। আফকনের ফাইনালে সেনেগাল জিতলেও দুই মাস পর বিজয়ী হিসেবে আরেক ফাইনালিস্ট মরক্কোর নাম ঘোষণা করেছে সিএএফ। সংস্থাটির এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ফুটবল ভক্তরা।১৯ জানুয়ারির ফাইনালে পাপে গুয়ের একমাত্র গোলে ভর করে মরক্কোকে হারায় সেনেগাল। সে ম্যাচে মরক্কোর পক্ষে একটি পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগালের কোচ পাপে থিয়াও এবং কয়েকজন খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যান। এই ঘটনায় প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ ছিল। এরপর অধিনায়ক সাদিও মানের অনুরোধে খেলোয়াড়েরা মাঠে ফিরে এলে পুনরায় ম্যাচ শুরু হয়। যদিও সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় মরক্কো। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। এরপর অতিরিক্ত সময়ে জালে বল জড়িয়ে ব্যবধান গড়ে দেন গুয়ে। দুই মাস পর এই ফল বাতিল হয়ে গেল।আলোচিত ওই ঘটনায় প্রাথমিক শৃঙ্খলা কমিটি উভয় দলকে জরিমানা ও নিষেধাজ্ঞা দিলেও ম্যাচের ফল অপরিবর্তিত রেখেছিল। তবে আপিলের পর সিএএফ জানায়, সেনেগাল দলের আচরণ টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘন করেছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ৮৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সেনেগালকে ম্যাচ পরিত্যাগকারী হিসেবে গণ্য করা হয়েছে এবং ফলাফল মরক্কোর পক্ষে দেওয়া হয়েছে। আপিল পর্যালোচনার পর নতুন বিজয়ী মরক্কো ৩-০ গোলে জয়ী হিসেবে বিবেচিত হবে।এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সেনেগাল। এদিকে মরক্কো ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের উদ্দেশ্য কোনো দলের পারফরম্যান্সকে খাটো করা নয়, বরং প্রতিযোগিতার নিয়ম যথাযথভাবে প্রয়োগ নিশ্চিত করা।সিএএফের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে সেনেগালের ফুটবলাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রফি ধরে রাখার একটি ছবি পোস্ট করেছেন ডিফেন্ডার মুসা নিয়াখাতে। ক্যাপশনে লিখেছেন, ‘ওরা পাগল হয়ে গেছে।’ লেফট ব্যাক এল হাজি মালিক দিওফ লিখেছেন, ‘আমি এটা আশা করিনি। শিরোপা কোথাও যাবে না।’সিএএফের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সেনেগালের তরুণ মিডফিল্ডার পাপে দেম্বা দিওপ লিখেছেন, ‘আমার মনে হচ্ছে যেন পাগলা গারদে আছি।’ সেনেগালের শিরোপা কেড়ে নেওয়া হয়েছে সেটা বিশ্বাসই হচ্ছে দলটির সাবেক কোচ আলিউ সিসের। তিনি বলেন, ‘এটা কেমন সিদ্ধান্ত! এপ্রিল ফুলের মজা কি? এটা আমার বিশ্বাস হচ্ছে না। এটা সত্যি হতে পারে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১১

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

১২

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

১৩

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১৪

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১৫

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১৬

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৭

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৮

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৯

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

২০