bntv24
১৮ মার্চ ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে কেএমপি’র বিশেষ উদ্যোগ:

নিজেস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন, স্বস্তিদায়ক ও নিরাপদ করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহন কেন্দ্রগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে, যাতে অতিরিক্ত যানবাহনের চাপ সত্ত্বেও যাত্রীসাধারণ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন। এই কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ১৮ মার্চ ২০২৬ তারিখ দুপুর ৩.০০ ঘটিকায় খুলনার অন্যতম গুরুত্বপূর্ণ যানবাহন কেন্দ্র সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পরিদর্শন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। পরিদর্শনকালে কমিশনার সার্বিক ট্রাফিক পরিস্থিতি, যাত্রীসেবা, টিকিট ব্যবস্থা, অতিরিক্ত ভাড়া আদায় এবং শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করেছেন। একই সাথে তিনি যাত্রীদের সাথে কথা বলে তাদের ভোগান্তি, অভিযোগ ও প্রত্যাশা সম্পর্কে অবগত হন। তিনি যাত্রীদের নির্ধারিত ভাড়া প্রদান, টিকিট সংরক্ষণ এবং কোনো অনিয়ম দেখলে নিকটস্থ পুলিশকে অবহিত করার জন্যও বিশেষভাবে অনুরোধ করেন। ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা-সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১১

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

১২

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

১৩

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১৪

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১৫

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১৬

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৭

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৮

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৯

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

২০