নিজেস প্রতিনিধি মাহিয়া আক্তার:নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের সাথে নবনির্বাচিত খুলনা- ৫ ( ডুমুরিয়া ফুলতলা) আসনের সংসদ সদস্য আলি আসগার লবী সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে, ২৪শে মার্চ দুপুর ১২টায় তার নিজ বাসভবনে, উক্ত মত বিনিময় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সরদার বাদশা ও সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসনের নেতৃত্বে সংসদ সদস্য আলি আসগার লবী হাতে ফুলের তোড়া তুলে দেন, এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আব্দুর রহমান, সরদার আবু তাহের, এস এম মনোয়ার হোসেন লাভলু, মোশরাফ হোসেন মফিজ, সহ-মসভাপতি এম এম দেলোয়ার হোসেন,অর্থ সম্পাদক, সাদিয়া আক্তার, দপ্তর সম্পাদক নিবার ঢালী,শাহ মোহাম্মদ অহিদুজ্জামান, সুমাইয়া খাতুন সহ আরো অনেকে, এসময় সংগঠনের সভাপতি সরদার বাদশা নবনির্বাচিত সংসদ সদস্যকে বলেন নিরাপদ খুলনা চাই একটি সামাজিক সংগঠন,সংগঠনটি সর্বপ্রকার দুর্নীতি, সকল অফিস আদালতে ঘুষ বানিজ্য, খুন, মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, পাচার, ভেজাল খাদ্য, অবৈধ মজুদ সিন্ডিকেটসহ সকল অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সামাজিক দায়বদ্ধতায় ও রাষ্ট্রের কল্যাণে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সহযোগিতা করে চলেছে।
মন্তব্য করুন