bntv24
২৮ মার্চ ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপিদের বাসভবন বরাদ্দ নিয়ে যা জানালেন চিফ হুইপ

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের (এমপি) আবাসন সুবিধা নিশ্চিত করতে আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।শনিবার (২৮ মার্চ) দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।ঈদের বিরতির পর সংসদের মুলতবি অধিবেশন শুরুর প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে চিফ হুইপ বলেন, সংসদ সদস্যদের রাজকীয় ও দাপ্তরিক কাজ সুচারুভাবে পালনের সুবিধার্থে দ্রুত আবাসন নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আশা করছি, আগামী ১০ এপ্রিলের মধ্যে আগ্রহী সদস্যদের অনুকূলে বাসভবন বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হবে।এদিকে, সংসদ কক্ষের সাউন্ড সিস্টেমে দেখা দেওয়া কারিগরি জটিলতা নিয়ে বৈঠকে আলোচনা হয়। গত ১২ মার্চ অধিবেশনের উদ্বোধনী দিনে সাউন্ড সিস্টেমে বিভ্রাট দেখা দিয়েছিল।এ বিষয়ে চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতাটি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি পরিকল্পিত কোনো ঘটনা, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ ও কারিগরি মতামত চাওয়া হয়েছে।উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে সভাপতি করে ১১ সদস্যের এই ‘সংসদ কমিটি’ গঠন করা হয়। সদস্যদের সুযোগ-সুবিধা ও সংসদ ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকি করাই এ কমিটির মূল কাজ। আজকের বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১০

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

১১

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

১২

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

১৩

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৪

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

১৫

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

১৬

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

১৭

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

১৮

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

২০