bntv24
৯ এপ্রিল ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনসেবার প্রতিশ্রুতিতে এগোচ্ছেন বুলু, তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক:তেরখাদা উপজেলার ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়নকে আধুনিক ও পরিকল্পিত একটি মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করতে চান উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবার মান বাড়িয়ে ইউনিয়নটিকে একটি অনুসরণযোগ্য অঞ্চলে পরিণত করাই তার প্রধান লক্ষ্য।
সম্প্রতি একান্ত আলাপে তিনি জানান, ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান তিনি। এ জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ব্রিজ-কালভার্ট নির্মাণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তার অগ্রাধিকারে রয়েছে।তিনি বলেন, “গ্রামের কাঁচা সড়কগুলো পাকা করা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সময়োপযোগী করে গড়ে তোলার মাধ্যমে একটি সমন্বিত উন্নয়ন কাঠামো দাঁড় করাতে চাই।”স্থানীয়দের কাছে একজন সমাজসেবক হিসেবে পরিচিত ফখরুল ইসলাম বুলু দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করছেন। ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র ও দিনমজুর শ্রেণির মানুষকে সহায়তা করার মাধ্যমে এলাকায় তিনি আস্থা অর্জন করেছেন।শিক্ষাক্ষেত্রেও রয়েছে তার সক্রিয় ভূমিকা। তেরখাদা সদর এলাকার চিত্রা মহিলা ডিগ্রি কলেজে লাইব্রেরি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনায় যুক্ত থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।
তার রাজনৈতিক জীবন শুরু ছাত্রদলের মাধ্যমে। পরে তিনি উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।ফখরুল ইসলাম বুলু আরও বলেন, “রাজনীতি, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড—এই তিনটি ক্ষেত্রের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, সম্মিলিত উদ্যোগ থাকলে তেরখাদা সদর ইউনিয়নকে একটি আদর্শ মডেলে রূপ দেওয়া সম্ভব।”চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি তেরখাদা সদর ইউনিয়নবাসীসহ সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০