bntv24
১০ এপ্রিল ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদার বারাসাত ইউনিয়নে চেয়ারম্যান পদে আলমগীর হোসেনের প্রার্থীতা ঘোষণা, মাঠে সরব প্রচারণা

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে খুলনার তেরখাদা উপজেলার ২ নম্বর বারাসাত ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও সৌদি প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ আলমগীর হোসেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সামাজিক ও শিক্ষামূলক নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং জনসম্পৃক্ত বিভিন্ন উদ্যোগের কারণে ইতোমধ্যে ইউনিয়নজুড়ে তিনি আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন।রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সক্রিয় নেতা হিসেবে পরিচিত। এলাকাবাসীর দাবি ও অনুরোধের প্রেক্ষিতেই তিনি এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।স্থানীয় ভোটারদের প্রত্যাশা, সৎ ও দৃঢ় নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে ইউনিয়নে সুশাসন নিশ্চিত হবে, মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে এবং উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। সমর্থকদের মতে, আলমগীর হোসেন নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং জনকল্যাণমূলক কার্যক্রম নতুন মাত্রা পাবে।প্রার্থী আলমগীর হোসেন বলেন, “আমি ইউনিয়নের মানুষের সঙ্গে থাকতে চাই। তাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আমার সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে মানুষের উপকার করতে চাই। মা, মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবেন এবং একটি দারিদ্র্যমুক্ত, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন গড়ে তুলবেন।এদিকে প্রার্থীতা ঘোষণার পর থেকেই আলমগীর হোসেন মাঠপর্যায়ে প্রচারণা জোরদার করেছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, চায়ের দোকান ও গুরুত্বপূর্ণ মোড়ে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি স্থানীয় মুরব্বি ও তরুণদের সঙ্গে কুশল বিনিময় এবং এলাকার সমস্যা-সম্ভাবনা নিয়েও আলোচনা করছেন।নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বারাসাত ইউনিয়নের রাজনৈতিক মাঠে উত্তাপ বাড়ছে। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০