১০ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান

ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হলে তা যুক্তরাষ্ট্রের জন্য ‘বোকামি’ হবে। তিনি অভিযোগ করেন, বেনিয়ামিন নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থে লেবাননে হামলা অব্যাহত রাখছেন, যা কূটনৈতিক প্রচেষ্টাকে বিপন্ন করছে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আরাঘচি বলেন, একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার গতি ত্বরান্বিত হতে পারে। এ যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি ইঙ্গিত দেন, এই কারণেই ইসরায়েলি প্রধানমন্ত্রী সংঘাত দীর্ঘায়িত করতে চান।যুক্তরাষ্ট্রের প্রতি বার্তায় তিনি বলেন, “নেতানিয়াহুকে কূটনীতি ধ্বংস করতে দিলে সেটি যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত হতে পারে, তবে আমরা মনে করি এটি বোকামি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একই ধরনের মন্তব্য করে ইরানকে সতর্ক করেছিলেন, যাতে তারা লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি ভেঙে না দেয়।আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার ঘোষিত যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য কি না এই প্রশ্নে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। ইরান বলছে, লেবাননও এই চুক্তির অন্তর্ভুক্ত; তবে যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে।ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তারা সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। এমনকি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার মতো পদক্ষেপ নিতে পারে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে লেবাননে সামরিক অভিযান কমাতে বলেছেন। একইভাবে ভ্যান্সও বলেছেন, ইসরায়েল লেবাননে তাদের কার্যক্রম কিছুটা সীমিত রাখতে সম্মত হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবে লেবাননে হামলা কমার কোনো লক্ষণ নেই। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৩০০ জনের বেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবারও দক্ষিণ লেবাননের বোরজ কালাউইয়ে এলাকায় এক হামলায় চার উদ্ধারকর্মী নিহত হন। এছাড়া রাজধানী বৈরুতের জনাহ এলাকায়সেখানে লোকজনকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এলাকাটিতে বড় দুটি হাসপাতাল ও হাজারো বাসিন্দা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১০

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১১

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১২

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৩

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৫

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৬

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৭

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৮

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৯

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

২০