১০ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজে ইরানের পদক্ষেপে ক্ষুব্ধ ট্রাম্প, চুক্তি লঙ্ঘনের অভিযোগ

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, কী বিষয়ে সমঝোতা হয়েছে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের সমালোচনা করেছেন এবং হুমকি দিয়েছেন। বলেছেন, ‘ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের ক্ষেত্রে “খুবই খারাপ ও অসম্মানজনক আচরণ” করছে।’তিনি দাবি করেন, এটি তাদের মধ্যে হওয়া চুক্তির অংশ নয়। পাশাপাশি তিনি সতর্ক করে দেন, ইরান যেন এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাওয়া জাহাজগুলোর কাছ থেকে কোনো ফি আদায় না করে।ট্রাম্প ট্রুথ সোশ্যালের পোস্টে লিখেছেন, ‘হরমুজ প্রণালী দিয়ে তেল যেতে দেওয়ার ক্ষেত্রে ইরান অত্যন্ত বাজে কাজ করছে, কেউ কেউ একে অসম্মানজনকও বলবেন।’তিনি বলেন, ‘আমাদের মধ্যে এমন কোনো চুক্তি নেই!’তিনি আরও বলেন, ‘এমন খবর পাওয়া যাচ্ছে যে ইরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী ট্যাংকারগুলোর কাছ থেকে ফি নিচ্ছে। তারা যেন এটা নাকরেএবং যদি করেও থাকে, তবে যেন এখনই তা বন্ধ করে।’এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভাকে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি বলেছেন, লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই এবং হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে।ইরান অভিযোগ করেছে, ইসরায়েলের হামলা যুদ্ধবিরতির “স্পষ্ট লঙ্ঘন”।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১০

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১১

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১২

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

১৪

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

১৫

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৬

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

১৭

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

১৮

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

১৯

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

২০