bntv24
১২ এপ্রিল ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করে স্বাবলম্বী হয়েছে কৃষক ইমন খান

Oplus_131072

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) খুলনার ডুমুরিয়া উপজেলায় বাণিজ্যিকভাবে উন্নত জাতের পেয়ারা চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন কৃষক ইমন খান। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে তিনি এখন আর্থিকভাবে স্বাবলম্বী।ইমন খান জানান, মাত্র ২ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে পেয়ারা চাষ শুরু করে তিনি চলতি মৌসুমে প্রায় ১০ লাখ টাকার পেয়ারা বিক্রি করবেন বলে আশা করছেন। তার বাগানে লাগানো উন্নত জাতের গাছগুলো থেকে কম খরচে ১২ মাসই ফলন পাওয়া যায়। প্রতিটি পেয়ারা আধা কেজি থেকে প্রায় এক কেজি ওজনের হয় এবং একটি গাছ টানা সাত বছর ফল দেয়। প্রতি কেজি পেয়ারা বাজারে ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।প্রায় ৫ বিঘা জমিতে ১ হাজার ৫০টি উন্নত জাতের পেয়ারা গাছ লাগিয়েছেন ইমন। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশপাশের অনেক কৃষক এখন পেয়ারা আবাদে আগ্রহী হচ্ছেন। গুটুদিয়া ইউনিয়নের পঞ্চুর গ্রামের কৃষক আরিফুল ইসলাম ও শলুয়া গ্রামের পূর্ণেন্দু বিশ্বাসও পেয়ারা চাষে যুক্ত হয়েছেন। ডুমুরিয়ার বিভিন্ন গ্রামে এখন মাঠের পর মাঠ জুড়ে গড়ে উঠছে পেয়ারা বাগান।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা জানান,“চলতি বছরে ডুমুরিয়ায় ২৫ হেক্টর জমিতে পেয়ারা আবাদ হয়েছে। সাধারণ ফসলের তুলনায় পেয়ারা চাষে তিন গুণ লাভ হয়। খুলনা হর্টিকালচার থেকে সংগ্রহ করা চারা বৈশাখের শেষের দিকে রোপণ শুরু হয় এবং ৯ মাসের মধ্যেই ফল ধরতে শুরু করে।”তিনি আরও জানান, একটি গাছে গড়ে ১০০–১৫০টি ফল ধরে, তবে গাছের শক্তি বৃদ্ধির জন্য প্রাথমিক পর্যায়ে ২০–২৫টি ফল রাখা হয়। সারা বছর ফলন পাওয়া গেলেও শীত মৌসুমে পেয়ারার দাম সবচেয়ে বেশি থাকে। পোকামাকড় ও পচন রোধে সুষম সার প্রয়োগ ও ফলের গায়ে পলিথিন মোড়ানো হয়।খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন,“পেয়ারার চাষ এখন অত্যন্ত লাভজনক। এক বিঘা জমিতে ৪০০টি গাছ লাগানো যায়, প্রতিটি গাছ থেকে বছরে প্রায় ২০ কেজি ফল পাওয়া যায়। পাইকারি বাজারে এক মণ পেয়ারা বিক্রি হচ্ছে ১৪শ টাকায়। ফলে একটি গাছ থেকেই বছরে তিন হাজার টাকার বেশি আয় সম্ভব।”তিনি আরও জানান, কৃষকদের বাগানে বিষমুক্ত উৎপাদন ও সাথি ফসল হিসেবে লেবু, মালটা ইত্যাদি চাষে উৎসাহিত করা হচ্ছে, যাতে আধুনিক পদ্ধতিতে সর্বাধিক ফলন নিশ্চিত করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০