১২ এপ্রিল ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় শিল্পী

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী হিসেবে শোবিজের অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত সবাই ফিরেছেন শূন্য হাতে। এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ছুটছেন তারকারা। ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগীতশিল্পী বেবী নাজনীন, দিলরুবা খান, কনকচাঁপা, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী।২০১৮ সালে নীলফামারী-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন বেবী নাজনীন। এবার তিনি তুলেছেন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন।বেবী নাজনীন বলেন, ‘মনোনয়ন পেলে চেষ্টা করব দেশের উন্নয়নে অবদান রাখতে। নতুন প্রজন্মকে শক্তিশালী করতে, সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। তাঁর সঙ্গে আমাদের সবাইকে কাজ করতে হবে।’সিরাজগঞ্জ-১ আসন থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন সংগীতশিল্পী কনকচাঁপা। এবার জাতীয় নির্বাচনে মনোনয়ন না পেলেও সংরক্ষিত আসন নিয়ে আশাবাদী তিনি।নিজ জেলা কিশোরগঞ্জ থেকে মনোনয়নপ্রত্যাশী সংগীতশিল্পী রিজিয়া পারভীন। মনোনয়নপত্র সংগ্রহের পর রিজিয়া পারভীন বলেন, ‘দেশের মানুষের জন্য কাজ করতে চাই। একজন শিল্পী হিসেবে সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। মনোনয়ন পেলে নারীদের উন্নয়ন ও সংস্কৃতি খাতে বেশি গুরুত্ব দেব।’সংগীতশিল্পী দিলরুবা খান জয়পুরহাট-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দিলরুবা খান বলেন, ‘আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। নির্বাচিত হলে কাজগুলো বড় পরিসরে করা সম্ভব—তাই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’ময়মনসিংহ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পারিবারিকভাবেও তিনি একটি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। তিনি বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমান উল্লাহ চৌধুরীর কন্যা।মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গীতিকার, পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে সংগীতশিল্পী দিঠি আনোয়ার। তার শ্বশুর শফি আহমেদ চৌধুরী বিএনপির হয়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১০

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১১

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১২

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৩

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৫

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৬

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৭

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৮

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৯

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

২০