bntv24
১৯ এপ্রিল ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সক্রিয় আমিন, তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে বাড়ছে আলোচনা

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: খুলনার তেরখাদা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম হয়ে উঠছে। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় মাঠে বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে ভাইস চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আমিনুল ইসলাম আমিন।স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় আমিনুল ইসলাম আমিন ইতোমধ্যে নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে নিয়ে গেছেন। নিয়মিত গণসংযোগ, কুশল বিনিময় ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন।রাজনৈতিক সূত্র জানায়, ২০০৯ সাল থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত আমিনুল ইসলাম আমিন নর্থ খুলনা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক নেতা ও তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন মামলার আসামি হয়ে কারাবরণ করার অভিজ্ঞতাও রয়েছে তার।বর্তমানে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। ভোটারদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শুনে সেগুলো সমাধানের আশ্বাস দিচ্ছেন।আমিনুল ইসলাম আমিন বলেন, “আমি মানুষের কাছে যেতে চাই, তাদের কথা শুনতে চাই। বিশেষ করে গরিব, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। তাদের আস্থা অর্জন করেই নির্বাচনী বৈতরণি পার হতে চাই।”তিনি আরও বলেন, “নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করব। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হবে আমার অগ্রাধিকার।”এদিকে স্থানীয়দের মতে, নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এখনো নিশ্চিত না হলেও সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা ও সক্রিয়তায় তেরখাদার রাজনৈতিক পরিবেশ ইতোমধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। ভোটারদের মধ্যে শুরু হয়েছে হিসাব-নিকাশ—কাকে নির্বাচিত করলে এলাকায় উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত হবে, সেই ভাবনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।সব মিলিয়ে, মাঠে সক্রিয়তা ও জনসম্পৃক্ততার কারণে তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম আমিনকে ঘিরে আলোচনা ক্রমেই বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

১০

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

১১

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

১২

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

১৪

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১৫

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১৭

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৮

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৯

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০