রাসেল আহমেদ:খুলনা জেলার পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন পুলিশ সুপার হিসেবে মো. তাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌসিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে বদলি করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।অন্যদিকে ঢাকার উপ-পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া নাটোর জেলাতেও পুলিশ সুপার পদে পরিবর্তন আনা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।এ রদবদলের মধ্য দিয়ে খুলনা জেলা পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। নতুন দায়িত্ব পাওয়া পুলিশ সুপার মো. তাজুল ইসলামের নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মন্তব্য করুন