bntv24
২৭ এপ্রিল ২০২৬, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ জনপদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান খুলনা প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের নিরাপত্তায় রাজনীতিকরা একাত্মতা ঘোষণা করেছেন। বলেছেন, পেশাজীবী সাংবাদিকদের প্রতিষ্ঠান প্রেসক্লাবে হামলা হলে গণমাধ্যমকর্মীরা নিরাপত্তায় ভুগবে। সিসি ফুটেজ দেখে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি সোচ্চার হয়। সমাবেশে বলা হয় এ ধরণের ঘটনা ইতিপূর্বে ঘটেনি। তবে, গত দুই যুগে খুলনার ৪জন সাংবাদিক দুর্বৃত্তের হাতে নিহত হন। এ ঘটনার পুনরাবৃত্তি আজকের প্রজন্ম আর দেখতে চায় না।রোববার (২৬ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে ঢুকে সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়ারকেকে হুমকি ও সাধারণ সম্পাদক প্রার্থী সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সোমবার (২৭ এপ্রিল) প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি করেন। খুলনা প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করেন।বক্তারা বলেন, একটি রাজনৈতিক দলের চিহ্নিত ব্যক্তিরা প্রেসক্লাবে এসে সভাপতি প্রার্থী ও প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ারকে খোঁজাখুজি ও হুমকি, সাধারণ সম্পাদক প্রার্থী সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলামকে লাঞ্ছিত ও গালিগালাজ করায় নির্বাচন হুমকির মুখে পড়েছে।বক্তারা আরও বলেন, এ ঘটনা পরিকল্পিত। পুলিশ ও গোয়েন্দা সংস্থার পক্ষে সিসি টিভি ফুটেজ থেকে দুর্বৃত্তদের চিহ্নিত করা বিলম্ব হওয়ার কথা নয়। তারা স্থানীয় সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মানিক চন্দ্র সাহা, হারুনর রশিদ খোকন ও শেখ বেলাল উদ্দীনের হত্যার নিন্দা এবং সাংবাদিকতায় তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।বক্তারা রবিবারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, যারা প্রেসক্লাবে অনধিকার প্রবেশ করে সাংবাদিকদের হুমকি ও হামলা চালিয়েছে তাদের পাশাপাশি নেপথ্যের নায়কদের খুঁজে বের করতে হবে। কারা তাদের প্রেসক্লাবে পাঠিয়েছিল তা জাতি জানতে চায়।এদিকে সাংবাদিকদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, এ ঘটনায় বিএনপির কেউ যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাব কর্তৃপক্ষের মাধ্যমে চার জনের নাম উল্লেখ করে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি কেউ।সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহবায়ক ও ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রফিউল ইসলাম টুটুল, শেখ দিদারুল আলম, এস এম হাবিব, মোতাহার রহমান বাবু, মোস্তফা সরোয়ার, এস এম জাহিদ হোসেন, এহতেশামুল হক শাওন, আশরাফুল ইসলাম নূর, হাসান আহমেদ মোল্লা, হাসান হিমালয়, বশির হোসেন, হেদায়েত হোসেন মোল্লা, মুহা: নুরুজ্জামান, কামরুল আহসান, মহেন্দ্রনাথ সেন, মাহাবুবুর রহমান মুন্না, বেলাল হোসেন সজল, আব্দুর রাজ্জাক রানা প্রমুখ।মানববন্ধন চলাকালে প্রেসক্লাব সংলগ্ন সড়ক অবরোধ করা হয়। এ সমাবেশে বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু, শমসের আলী মিন্টু, জামাল মোড়ল, সরদার আবু তাহের, ইসলামী আন্দোলনের মো: নাসির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০