৬ মে ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ডিবি পুলিশ প্রতারক চক্রের নারী,পুরুষ সহ ৪ সদস্য গ্রেফতার।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীতে নারী-পুরুষ যোগ সাজে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল অপহরণ ও নির্যাতন করার অভিযোগে নরসিংদীতে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের নারী-পুরুষ সহ চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অদ্য ৬ মে ২০২৬ ইং বুধবার নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল-ফারুক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এরশাদ উল্লাহর নেতৃত্বে এসআই শেখ মোঃ জসিম উদ্দিন এবং এসআই আব্দুস সালাম এর সমন্নয়ে নরসিংদীর জেলা (ডিবি) পুলিশ এর একটি চৌকস টিম নরসিংদীর সদর থানার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতার কৃতরা হলো ১/ শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), পিতাঃ অহিদ মিয়া,সাং জিনারদী,থানাঃ পলাশ। ২/ স্মৃতি আক্তার (২০), পিতাঃ মৃত হিরন মিয়া,সাং-হাজীপুর, নরসিংদী সদর। ৩/ মোঃ কাইয়ুম (২৫), পিতাঃ মৃত আরমান মিয়া, সাং-উত্তর বাগহাটা,নরসিংদী সদর। ৪/ ফয়সাল মিয়া (৩৪), পিতাঃ জসিম মিয়া,সাং খাটেহারা, নরসিংদী সদর । গ্রেফতার কৃতদের মধ্যে ফয়সাল মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। অভিযানকালে আসামি ফয়সাল এর কাছ থেকে ভিকটিম মোঃ পারভেজ হাসান এর ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেন। এই চক্রটি দীর্ঘ দিন ধরে নারী -পুরুষ যৌথভাবে বিভিন্ন মানুষকে প্রেমের ফাঁদে ফেলে দেখা করার কথা বলে নির্জন স্থানে নিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতন করতো, অনেক ক্ষেত্রে ভিকটিমকে বিবস্ত্র (উলঙ্গ) করে নারী সদস্যদের সাথে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই এই চক্রের কাজ। টাকা দিতে না পারলে হত্যার হুমকিও দেওয়া হতো।গ্রেফতারকৃতদের মধ্যে স্মৃতি আক্তার এর বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে,ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন,নারী ও শিশু নির্যাতন দমন আইন,মাদক এবং চুরিসহ নরসিংদী থেকে চট্টগ্রামের পর্যন্ত বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এ চক্রটি নারী-পুরুষ যৌথভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানার মামলা হয়েছে, মামলার নং-২১,তাং ০৬ মে, ২০২৬ ইং ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে যুবদলের উদোগে ডেংগু মুক্ত পরিবেশ গঠনে পরিস্কার পরিছন্নতার অভিযান

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত:

স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও…..

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

১০

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

১১

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

১২

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

১৩

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

১৪

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

১৫

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১৭

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১৮

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১৯

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

২০