bntv24
১৬ মে ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় অনলাইন জুয়া সেন্টারে পুলিশের অভিযান, নগদ টাকা, পিসি-ল্যাপটপসহ গ্রেপ্তার ১৫!

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ টাকা, বিপুল সংখ্যক মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারসহ অনলাইন জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার রাতে মান্দা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মাহমুদ শাওন।পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গতকাল রাত ১০টা ৫৫ মিনিটে প্রথম অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনলাইনে জুয়া পরিচালনা, অর্থপাচার এবং মানুষকে জুয়ায় উদ্বুদ্ধ করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল হোসেন, মো. রবিউল ইসলাম এবং মো. সোহেল রানা।
পুলিশের দাবি, সোহেল হোসেন অনলাইন জুয়া চক্রের মূল হোতা। তার বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ এবং পাঁচটি ডেস্কটপ কম্পিউটার ও মনিটর জব্দ করা হয়।এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এরপর একই রাত সাড়ে ৩টার দিকে দিনবনি হাড়ি এলাকায় ফজলুর রহমানের একতলা বাড়ির নিচতলায় আরেকটি বিশেষ অভিযান চালায় পুলিশ। সেখানে একটি গোপন অনলাইন জুয়া সেন্টারের সন্ধান পাওয়া যায়।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে কয়েকজন তরুণ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে গভীর রাতে সেখানে অনলাইন জুয়ায় অংশ নিত। জুয়া খেলাকে সহজ করতে কক্ষজুড়ে কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস সাজিয়ে রাখা হয়েছিল।অভিযানে ওই সেন্টার থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছেন— আল আমিন, আল মামুন, শাকিল বাবু, বদিউজ্জামান ওরফে বিপ্লব, শাফায়েত রাব্বিসহ আরও কয়েকজন।এ সময় তাদের হেফাজত থেকে ১৫টি মোবাইল ফোন, ১১টি পিসি, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড এবং তিনটি ল্যাপটপ জব্দ করা হয়।পুলিশের ভাষ্য, প্রাথমিক অনুসন্ধানে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ডলারের অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া অনলাইন জুয়ার আড়ালে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। পুরো চক্রের আর্থিক লেনদেন ও নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা জুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। আগামী দিনগুলোতে এ অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১০

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

১১

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

১২

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১৩

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১৪

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১৫

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৬

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৭

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৮

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৯

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

২০