bntv24
১৮ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের সঙ্গে মানবিক আচরণের আহ্বান পুলিশ সুপার তাজুল ইসলামের.

মোল্লা জাহাঙ্গীর আলম //জনগণের সঙ্গে পুলিশের মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। তিনি বলেছেন, থানা হতে হবে সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তার জায়গা।
সোমবার, ১৮ মে সকালে রূপসা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ক্যান্সার। এই অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। জনগণ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রকে মাদকমুক্ত করা সম্ভব। তথ্যদাতাদের পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, থানায় কেউ এসে হয়রানির শিকার হলে, ঘুষ দাবি করলে বা মামলা বাণিজ্যের চেষ্টা হলে সরাসরি তাকে জানাতে হবে। এ ধরনের অভিযোগের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সে বিষয়ে নিয়মিত খোঁজ রাখতে হবে।
সড়কে প্রাণঘাতী অবৈধ ট্রলি চলাচলের বিষয়ে তিনি বলেন, এসব ট্রলির কোনো বৈধতা নেই। বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জননিরাপত্তার স্বার্থে এসব ট্রলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রূপসা থানা পুলিশকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত অভিযান চলবে।আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরুর হাট, ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় ব্যাপক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি, জাল টাকা, ছিনতাই বা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। জনগণের সহযোগিতা থাকলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত রূপসা গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর এবং সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুস সবুর খান।সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ সহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।উপস্থিত ছিলেন রয়েল আজম, ইসমাইল হোসেন, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১১

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

১২

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

১৩

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১৪

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১৫

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১৬

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৭

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৮

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৯

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

২০