bntv24
২৩ মে ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপদ খুলনা চাই সংগঠনের পক্ষ থেকে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক,সরদার বাদশা: নিরাপদ খুলনা চাই সংগঠনের পক্ষ থেকে খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত কে স্মারকলিপি প্রদান করা হয়েছে, ২৩শে মে দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে। স্মারকলিপিতে খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়,সম্প্রতি খুলনা নগরীতে খুন, চুরি, মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ কিশোর বাহিনীর দৌরাত্ম্য সামাজিক নিরাপত্তায় বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে নগরীতে প্রতিদিন দুরবৃত্তিদের হামলায় আহত, নিহত, সংঘর্ষের মতো ঘটনা ঘটেই চলেছে তার কাছে দাবি জানানো হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী তারা যেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন,স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, – নিরাপদ খুলনা চাই সংগঠনের সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোওয়ার হোসেন, উপদেষ্টা মন্ডলের সদস্য মোঃ আব্দুর রহমান নির্বাহী সভাপতি এস, এম, দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নিবাস ঢালী, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল কবির,প্রচার সম্পাদক খন্দকার ইসলামুল হোসাইন (চুন্ন) সহ প্রচার সম্পাদক মনিরা ইয়াসমিন মনি, আইন ও শালিশ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তারেক শাহরিয়া মেজবাহ, সহ মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা বেগম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শওকত আলী, সুমাইয়া খাতুন (মনিকা) সহ সংগঠনের দায়িত্বশীল আরো অনেক নেতা কর্মীবৃন্দ। এ সময় নিরাপদ খুলনা চাই সভাপতি সরদার বাদশা খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত কে বলেন, নিরাপদ খুলনা চাই একটি সামাজিক সংগঠন সর্বপ্রকার দুর্নীতি, সকল অফিস আদালতে ঘুষ বানিজ্য, খুন, মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, পাচার, ভেজাল খাদ্য, অবৈধ মজুদ সিন্ডিকেটসহ সকল অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সামাজিক দায়বদ্ধতায় ও রাষ্ট্রের কল্যাণে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি সামনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সহযোগিতা করবে বলে তিনি জানান। এ সময় খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত কে সভাপতি সহ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান ও বলেন সংগঠনটিকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০