১৬ জুন ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় এক প্রবাসীর বাড়ি জবরদখলের অভিযোগ : ভাইয়ের সরলতার সুযোগ নিয়ে প্রবাসী ভাইর সম্পত্তি দখল করলো ভূমিদস্যু লাচ্চু

বিশেষ প্রতিনিধি, খুলনা :
খুলনা সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে নিজ মালিকানাধীন বাড়ি থেকে জবরদখলকারীদের উচ্ছেদের আবেদন করেছেন প্রবাসী মোঃ শাহিদ আলী মোড়ল (বাচ্চু)।আবেদনে তিনি উল্লেখ করেন, প্রবাসে অবস্থানকালে নিজ অর্থায়নে টুটপাড়া এলাকার পারিবারিক সম্পত্তির ওপর একটি একতলা ভবন নির্মাণ করেন। পরবর্তীতে তার মা মরহুমা জোহরা খাতুন ২০০৩ সালে ১৭ নম্বর ওসিয়তনামা দলিলের মাধ্যমে সন্তানদের মধ্যে পৃথকভাবে সম্পত্তি বণ্টন করে দেন। সেই অনুযায়ী তিনি ০.০২৬২ একর জমির মালিকানা লাভ করে দীর্ঘদিন ভোগদখলে ছিলেন।
অভিযোগে আরও বলা হয়, তার অনুপস্থিতির সুযোগে তার ভাই মোঃ রাহাত আলী মোড়ল (লাচ্চু) ও তার স্ত্রী রাফেজা বেগম জোরপূর্বক ওই বাড়িতে বসবাস শুরু করেন এবং ভবনের বিভিন্ন অংশের আকার-আকৃতি পরিবর্তন করে ক্ষতিসাধন করেন। এতে তিনি আর্থিক ও সম্পত্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।শাহিদ আলী মোড়ল জানান, তিনি ইতালিতে কর্মরত থাকায় মাঝেমধ্যে দেশে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন। তবে অভিযুক্তরা প্রতিবারই বাড়ি ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে আসছেন। ফলে তিনি বিষয়টিকে পরিকল্পিত দখল প্রচেষ্টা বলে মনে করছেন।এ অবস্থায় তিনি কাউন্সিলরের হস্তক্ষেপ কামনা করে তার মালিকানাধীন বাড়ি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, বাড়ির দখল ফিরিয়ে দেওয়া এবং ক্ষয়ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।আবেদনে উল্লেখিত সম্পত্তিটি খুলনা সদর থানাধীন টুটপাড়া মৌজার ডিপি-২২৬১ নম্বর খতিয়ানের ৯১১৪ নম্বর দাগভুক্ত ০.০২৬২ একর জমি। এর উত্তরে এজমালি রাস্তা, দক্ষিণে ওসিয়তনামা দানকারীর সম্পত্তি, পূর্বে মোঃ রাহাত আলী মোড়লের জমি এবং পশ্চিমে দিলখোলা ক্রস রোড অবস্থিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১০

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১১

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

১২

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

১৩

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১৪

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১৫

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১৬

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৮

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৯

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০