Bntv245487
৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৫১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কয়রার ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

কয়রা (খুলনা):আলামিন 

খুলনার উপকূলীয় এলাকা কয়রায় মাদক ও নানা অপরাধ রুখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে কয়রা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে দক্ষিণ মদিনাবাদ ও মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মদিনাবাদ গ্রামের মো. আলাউদ্দিন ফকির (৪২), মো. শাহাজান ফকির (৪০) এবং মো. আরিফুল ইসলাম (৫৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেও বেশ কয়েকটি অপরাধমূলক মামলা রয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. মশিউর রহমানের নেতৃত্বাধীন একটি দল রাত ১২টা ৩৫ মিনিটে দক্ষিণ মদিনাবাদের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রথম আসামিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ৫০ মিনিটে মহারাজপুর গ্রামের মধ্যপাড়া এলাকা থেকে বাকি দুই সহযোগীকে আটক করা হয়।অভিযানকালে আসামিদের থেকে ৪৫,৩০০ টাকা মূল্যের ১৫১ পিস ইয়াবা (ওজন ১৫.১ গ্রাম), মাদক বিক্রির নগদ ৪,৫৭০ টাকা, ১টি সিমফোনি বাটন মোবাইল ফোন, ১টি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এবং ৩টি জিপার ব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা করা হয়েছে।কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, কয়রাকে একটি সুন্দর ও আদর্শ মডেল থানায় রূপান্তর করতে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে নিরলস কাজ করছে। এলাকাকে সম্পূর্ণ মাদক, অনলাইন জুয়া ও চাঁদাবাজিমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার টাইগার গার্ডেন হোটেলে আগুন

সরকারের কঠিন সমালোচনা করলেন : শফিকুর রহমান

ঈদগাঁও ডিসি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষনা, ১৫ দিনের আল্টিমেটাম প্রশাসনের 

ঈদগাঁওয়ের দক্ষিণ মাইজ পাড়ায় বাইতুর রহমত জামে মসজিদ ও ফোরকানিয়ার কমিটি গঠন 

২৫ সদস্য বিশিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার কমিটি গঠিন  

রূপসায় চুরি করতে গিয়ে গণধোলাইয়ে চোর হাসপাতালে

“সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু

১৫১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কয়রার ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ডুমুরিয়ায় মৃত্যুর কাছে হার মানল মেধাবী ছাত্রী সেতু

কেশবপুরে নারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল যাত্রীবাহী পরিবহন, নিহত ১

১০

কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত 

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

ঈদগাঁওতে ইসলামী আন্দোলনের পরিকল্পনা বাস্তবায়ন উপলক্ষে সভা অনুষ্ঠিত 

১৩

খানসামায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

১৪

ডুমুরিয়ায় সিঙ্গার বিলে ২০ কেজির ব্লাক কার্পে চমক

১৫

গভীর রাতে পুলিশের অভিযান, উদ্ধার ১৪ পিস ইয়াবা

১৬

শেখ সরোয়ার, সাংবাদিক মহাতাব ও সেলিমের সুস্থতায় ডুমুরিয়া বিএনপির দোয়া মাহফিল

১৭

খুলনায় আইনশৃঙ্খলার অধপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খুলনা প্রেসক্লাব

১৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

২০