bntv24
৩০ জুন ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে: তথ্য উপদেষ্টা

ডেস্ক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ ক্ষেত্রে গণমাধ্যমকে আইন ও প্রচলিত রীতিনীতি মেনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তথ্য উপদেষ্টা।সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। গণমাধ্যমগুলো আইন ও রীতিনীতি মেনে দায়িত্বশীলভাবে বিষয়টি বিবেচনা করবে বলে সরকার আশা করে।’’ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ওই বছরের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন।এরপর ২০২৫ সালের ১৭ নভেম্বর জাতীয় নিরাপত্তার স্বার্থে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার না করতে গণমাধ্যমকে নির্দেশ দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘দুটি সফরই অত্যন্ত সফল হয়েছে। বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সরকার পররাষ্ট্রনীতি পরিচালনা করবে এবং যেকোনো দেশের সঙ্গে সংযোগ (কানেক্টিভিটি) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। চীনের সঙ্গে সম্ভাব্য কানেক্টিভিটি প্রকল্পগুলোর বাস্তবতা যাচাই করা হবে।’ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বর্ষার পানি সংরক্ষণের জন্য তিস্তা নদীতে আরও একটি ব্যারাজ নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে। জনগণের স্বার্থকে সামনে রেখে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’তিনি বলেন, ‘চীনের এ ধরনের প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা রয়েছে এবং চীনের অর্থায়নে পরিকল্পনাটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।’টিসিবির কার্যক্রম প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘বর্তমানে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি করতে সরকার কাজ করবে, যাতে মানুষের খাদ্যপণ্য পেতে টিসিবির লাইনে দাঁড়ানোর প্রয়োজন না হয়।’অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিত আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতির পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগও তদন্ত করা।’দেশের বিভিন্ন স্থানে আরবি হরফসংবলিত পতাকা টানানোর বিষয়েও সরকারের নজর রয়েছে বলে জানান ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘এ বিষয়ে যাতে কোনো ভুল বার্তা না যায়, সে জন্য বিষয়টি খতিয়ে দেখা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০