Admin
৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

নিজেস্ব প্রতিনিধি :শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে শরীয়তপুর-২ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণের উপস্থিতিতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।রোববার (৭ ডিসেম্বর) উত্তর তারাবুনিয়া ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতার বাসায় আয়োজিত উঠান বৈঠকে প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মানিক তাতীর নেতৃত্বে যোগদানকারীদের মধ্যে ছিলেন ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোলায়মান মিঝি, ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আমান উল্লা আসামী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কালা আসামী, যুবলীগ নেতা রাজ্জাক আসামী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নিজাম আসামী, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিঝি, সাবেক আওয়ামী লীগ নেতা ও মেম্বার আলী আকবর প্রধানীয়া, যুবলীগ নেতা সেলেম আসামীসহ বিভিন্ন স্তরের আরও শতাধিক নেতাকর্মী।অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা কালা আসামী বলেন, ‘আমি কিরণ ভাইকে ভালো জানি। কিরণ ভাইয়ের পাশে আছি, ইনশাআল্লাহ পাশে থাকব।’শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে নব্য যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন। যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। কয়েক দিন আগেও জামায়াত থেকে অনেকে যোগ দিয়েছেন। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ বিএনপিতে আসছেন। এখানে কোনো রাজনৈতিক চাপ নেই, আছে শুধু ভালোবাসা। আমি প্রতিহিংসার রাজনীতি করি না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০