bntv24
২৮ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ডেস্ক

ভারতের নয়াদিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দিল্লি পুলিশের ডিসিপি পদমর্যাদার এক কর্মকর্তার নির্দেশে দাঙ্গা বিরোধী বন্দুক থেকে গুলি ছোঁড়া হয়েছিল। মঙ্গলবার (২৮ জুলাই) পার্লামেন্ট স্ট্রিট থানার ২২ জুলাইয়ের এক জেনারেল ডায়েরি নথির বরাত দিয়ে গণমাধ্যম এনডিটিভি এই বিস্ফোরক খবর প্রকাশ করেছে।ডায়েরির নথিতে উল্লেখ করা হয় যে গত ২০ জুলাই যন্তর মন্তরে আন্দোলন চরম আকার ধারণ করলে দায়িত্বপ্রাপ্ত ডিসিপির নির্দেশে আরএএফ সদস্যরা ৫৫টি নন-ইলেকট্রিক সেল, ১৫টি ইলেকট্রিক সেল, ৫টি টিয়ার গ্যাসের গ্রেনেড এবং দাঙ্গা বিরোধী গান থেকে ২ রাউন্ড গুলি বর্ষণ করে। এসব গুলিতে প্লাস্টিক পেলেট ব্যবহৃত হওয়ায় কমপক্ষে চারজন গুরুতর আহত হন।পূর্বে দিল্লি পুলিশ পেলেট গান ব্যবহারের কথা অস্বীকার করলেও আহত শিক্ষার্থীরা পেলেট বিদ্ধ হওয়ার সরাসরি অভিযোগ তোলেন। এর জবাবে আরএএফ মহাপরিদর্শক সীমা ধুন্ধিয়া এক ভার্চুয়াল বৈঠকে যন্তর মন্তরে বলপ্রয়োগকে ‘অন্যায়’ বলে আখ্যা দিয়ে দিল্লি এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেলেট গান, দাঙ্গা বিরোধী গান ও ইলেকট্রিক শিল্ড ব্যবহার ও ইস্যু করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।এই বিতর্কিত পেলেট ব্যবহারে বিরোধী দলগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য দাবি করেছে এবং বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে গড়িয়েছে। প্রাক্তন আইপিএস কর্মকর্তা যশবর্ধন আজাদসহ তিন ব্যক্তি আইনজীবী বৃন্দা গ্রোভারের মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সব ধরনের পেলেট গান বা কাইনেটিক প্রজেক্টাইল ব্যবহার স্থায়ীভাবে নিষিদ্ধ ও বাতিল করার নির্দেশ চেয়েছেন।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০