bntv24
৩১ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

ডেস্ক :

বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে খুলনা মহানগরীর কেডিএ ময়ূর আবাসিক এলাকার একটি জলাশয় থেকে খুলনার ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ শোয়াইব-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, মাদ্রাসা গত ২৩ জুলাই (বৃহস্পতিবার) ছুটি হওয়ার পর তিনি বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িতে থাকা অবস্থায় তিনি নিখোঁজ হন। পরবর্তীতে বৃহস্পতিবার (৩০ জুলাই) তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমাদ গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন মাদ্রাসা শিক্ষার্থীর এভাবে মৃত্যুবরণ সমগ্র সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। তাই এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কোনো ধরনের গাফিলতি, প্রভাব বা পক্ষপাতের ঊর্ধ্বে থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করতে হবে। প্রকৃত সত্য উদ্ঘাটনের মাধ্যমে জনগণের সামনে ঘটনার বাস্তব চিত্র তুলে ধরতে হবে। যদি এ ঘটনার সঙ্গে কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।নেতৃবৃন্দ মরহুম মুহাম্মাদ শোয়াইব-এর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তা’আলা তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তার পরিবারকে এই কঠিন শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফীক দান করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ১

বটিয়াঘাটা উপজেলা খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন আমীর এজাজ খান

চার বছরের শিশুকে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা

ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী

তালায় সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ

ইউপি নির্বাচন নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি, কঠোর শাস্তির দাবি

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে যা মিললো

ঈদগাঁওতে রাত্রিকালীন তীব্র লোডশেডিং, অতিষ্ঠ গ্রাহক সমাজ

রামুর ঈদগড়ে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি জহির উদ্দিন বাট্টু গ্রেপ্তার 

শিক্ষকতার নক্ষত্রপতন ও এক অমলিন স্মৃতি: বিদায়বেলায় সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল

১০

দীর্ঘদিন বন্ধের পর এবার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটি ফিরতে যাচ্ছেন যাত্রীসেবায়

১১

ঈদগাঁও বাজারের “নানান সমস্যা ও উত্তরণের উপায়” শীর্ষক মতবিনিময় সভা 

১২

পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

১৩

ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ 

১৪

খুলনা-কালিয়া সড়কে ট্রাকের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

১৫

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

১৬

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

১৭

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৮

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

১৯

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

২০