bntv24
১ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা-কালিয়া সড়কে ট্রাকের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা-কালিয়া সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই মোটরসাইকেলের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন স্বামী-স্ত্রী, শ্যালিকা ও ২২ মাস বয়সী শিশুকন্যা।শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তার শ্যালিকা রুবিয়া (২০) এবং তাদের ২২ মাস বয়সী কন্যাশিশু। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে একই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুকন্যার মৃত্যু হয়।দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা হেডকোয়ার্টার বালিকা বিদ্যালযয়ে আমীর এজাজ খান সংবর্ধনা

ঈদগাঁওতে সবুজ সবজির ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস সাধারণ মানুষ 

৭০কেজি মাংসে রেখে পালালো চোরাশিকারি

ঈদগাঁওতে বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত : গ্রাহকরা অতিষ্ঠ 

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা দিন-রাতে চরম লোডশেডিং: বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন

চলন্ত ট্রেনে ফের পাথর নিক্ষেপ

পেটে ঢুকিয়ে ইয়াবা পাচার,শেষ রক্ষা হলো না :আটক ১

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা দিন-রাতে চরম লোডশেডিং:জনজীবন অতিষ্ট

১০

দুইদিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

১১

কর্ণফুলী নদীতে ভাসতে থাকা বস্তা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

১২

সড়ক দূর্ঘটনার আহত ঈদগাঁও স্বাস্থ্য কেন্দ্রের ডা: আবু সাদেকের সফল অপারেশন সম্পন্ন 

১৩

ডুমুরিয়ায় দিন-রাতে চরম লোডশেডিং: বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন, সংকটে কৃষি ও ব্যবসা

১৪

উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী

১৫

ঈদগাঁওতে বন্যাদুর্গত সদস্যদের পাশে ‘আশা’

১৬

ঈদগাঁওতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজধান বিতরন 

১৭

বটিয়াঘাটা উপজেলা প্রশাসন বিভিন্ন খাল অবৈধ দখল ও অবৈধ নেট পাটা উচ্ছেদ অভিযান

১৮

দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর

১৯

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী আজ: রাড়ুলীতে নানা কর্মসূচি

২০