bntv24
৩ অগাস্ট ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে সবুজ সবজির ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস সাধারণ মানুষ 

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

তরতাজা সবজি কেনার স্বাদ থাকলেও অসম্ভব হয়ে উঠেছে ঊর্ধ্বমুখী দামের কারণে কেনাকাটা।ব্যস্তবহুল বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে হঠাৎ করেই নানা জাতের সবুজ সবজির দামেই বিপাকে পড়েন গ্রামাঞ্চলের সাধারণত ক্রেতারা।৩ আগষ্ট (সোমবার) দুপুরে ঈদগাঁওয়ের পশ্চিম গলি কাঁচাতরকারী বাজার পরিদর্শন কালে দেখা যায়,কাঁচা মরিচ কেজি প্রতি ২৮০ টাকা, বেগুন কেজি ১৪০,টমেটো ১২০,বেন্ডী ১২০, বরবটি ১শ, তিত করলা ১২০,কচুর চড়া ৬০ টাকা বিক্রি করে যাচ্ছেন বিক্রেতারা। আবার কিছু কিছু ব্যবসায়ী কেজি প্রতি ৪/৫ টাকা কমিয়েও বিক্রি করছেন।সাধারণ ক্রেতারা জানান,সাম্প্রতিক সময়ে কাঁচা তরিতরকারি কেজি শত টাকার নিচে মিলছেনা। স্বাদ থাকলেও সাধ্য নেই অনেক পরিবারের। সুন্দর সবুজ তরকারী দেখলে মন ভরে গেলেও তিনগুন দামে খাওয়া অনেকটা অনিশ্চিত হয়ে পড়েন। মান যেটি হোক না কেন দাম কিন্তু চড়া এমনটি ঈদগাঁওর তরকারীর দোকানগুলোতে।দিনমজুর তাহের জানান, দৈনিক আয়ের চেয়ে ব্যয় বেশি। তার উপর খেটে খাওয়া মানুষের শেষ সম্বল সবজির দামও বৃদ্ধি। আমরা যারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন তারা খুব বেশি বিপাকে রয়েছি।টমটম চালক শুক্কুরসহ কয়জন জানান, তিন চাকার যানবাহন চালিয়ে যা আয় করি,তা দিয়ে চাল,খাবার তেল কেনার পর মাছ-মাংস কেনা তো দূরের কথা সবজি কিনতেও হিমশিম খাচ্ছি। বতমানে সবজির অতিরিক্ত দাম।তরকারী বাজারে এক মুরব্বি এক কেজি, আধা কেজি কেনা তো দূরের কথা এক পাবা হিসেবে তরকারী কিনতে চোখে পড়ে। প্রয়োজন তুলনায় কম পরিমাণে সবজি কিনে ঘরে চলে যাচ্ছি। সাধারণ ক্রেতাদের অভিযোগ, প্রতিদিনই কোন না কোন সবজির দাম বৃদ্ধি পেলেও তাদের আয় বাড়ছেনা কিন্তু। তবে ব্যবসায়ীরা জানান, বৃষ্টিসহ বন্যার কারণে সবজির উৎপাদন কমে গেছে। পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ সংকটের প্রভাবেও বাজারে সবজির দাম বেড়েছে। কাঁচাবাজার তদারকি জোরদারসহ প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ আমানতে যাত্রীর অন্তর্বাসে মিললো দেড় কেজি সোনা

ঈদগড় সহ রামুর গ্রামীণ সড়কে ভারী যানবাহনের দাপট: ভেঙে পড়ছে সড়ক, কালভার্ট ও সেতু

বাকেরগঞ্জে হঠাৎ বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

খুলনায় নৌযান শুমারি (২০২৬) বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা হেডকোয়ার্টার বালিকা বিদ্যালযয়ে আমীর এজাজ খান সংবর্ধনা

ঈদগাঁওতে সবুজ সবজির ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস সাধারণ মানুষ 

৭০কেজি মাংসে রেখে পালালো চোরাশিকারি

ঈদগাঁওতে বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত : গ্রাহকরা অতিষ্ঠ 

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা দিন-রাতে চরম লোডশেডিং: বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন

চলন্ত ট্রেনে ফের পাথর নিক্ষেপ

১০

পেটে ঢুকিয়ে ইয়াবা পাচার,শেষ রক্ষা হলো না :আটক ১

১১

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ

১২

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

১৩

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা দিন-রাতে চরম লোডশেডিং:জনজীবন অতিষ্ট

১৪

দুইদিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

১৫

কর্ণফুলী নদীতে ভাসতে থাকা বস্তা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

১৬

সড়ক দূর্ঘটনার আহত ঈদগাঁও স্বাস্থ্য কেন্দ্রের ডা: আবু সাদেকের সফল অপারেশন সম্পন্ন 

১৭

ডুমুরিয়ায় দিন-রাতে চরম লোডশেডিং: বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন, সংকটে কৃষি ও ব্যবসা

১৮

উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী

১৯

ঈদগাঁওতে বন্যাদুর্গত সদস্যদের পাশে ‘আশা’

২০