bntv24
২ অগাস্ট ২০২৬, ১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসায় অস্ত্রের মুখে ম্যানেজার ও সুপার ভাইজার অপহরণ

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসা উপজেলায় অস্ত্র ঠেকিয়ে রাইস মিল থেকে দুইজনকে অপহরণের ঘটনা ঘটেছে।শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা মোড়ে অবস্থিত জাবুসা অটো রাইস মিল থেকে তাদের অপহরণ করা হয়।অপহৃতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা রাইস মিলের ম্যানেজার পঙ্কজ বাবু (৪২) এবং বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা মিলের সুপারভাইজার দিলীপ বৈরাগী (৪৩)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩টি মোটরসাইকেলে আসা ৫ জন দুর্বৃত্ত রাইস মিলের সামনে আসে। প্রথমে তারা ম্যানেজার পঙ্কজ বাবুকে অস্ত্র ঠেকিয়ে দাঁড় করিয়ে রাখে। এরপর আরও ২-৩ জন মিলের ভেতরে ঢুকে সুপারভাইজার দিলীপ বৈরাগীকে অস্ত্রের মুখে বের করে আনে। পরে অপহৃত দুইজনকে মোটরসাইকেলযোগে জাবুসা চৌরাস্তা থেকে জাবুসা-গৌরম্ভা রোডের দিকে নিয়ে যায়।রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত মিল কর্তৃপক্ষ বা অপহৃতদের পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ করেনি।ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অপহৃতদের দ্রুত উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপসায় অস্ত্রের মুখে ম্যানেজার ও সুপার ভাইজার অপহরণ

দেয়াল তুলে ‘আয়নাঘরের’ অস্তিত্ব গোপনের চেষ্টাকারীদেরও বিচার হবে

শোলাকুড়ীতে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

খুলনা জেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমীর এজাজ খান বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ ও রোপন করেন

পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ১

বটিয়াঘাটা উপজেলা খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন আমীর এজাজ খান

চার বছরের শিশুকে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা

ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী

তালায় সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ

১০

ইউপি নির্বাচন নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি, কঠোর শাস্তির দাবি

১১

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে যা মিললো

১২

ঈদগাঁওতে রাত্রিকালীন তীব্র লোডশেডিং, অতিষ্ঠ গ্রাহক সমাজ

১৩

রামুর ঈদগড়ে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি জহির উদ্দিন বাট্টু গ্রেপ্তার 

১৪

শিক্ষকতার নক্ষত্রপতন ও এক অমলিন স্মৃতি: বিদায়বেলায় সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল

১৫

দীর্ঘদিন বন্ধের পর এবার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটি ফিরতে যাচ্ছেন যাত্রীসেবায়

১৬

ঈদগাঁও বাজারের “নানান সমস্যা ও উত্তরণের উপায়” শীর্ষক মতবিনিময় সভা 

১৭

পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

১৮

ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ 

১৯

খুলনা-কালিয়া সড়কে ট্রাকের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

২০