bntv24
১ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে প্রাইভেট কারে পাচারকালে দুই লাগেজ ভর্তি  গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১৫, কক্সবাজার। এসময় পাচারে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয় এবং চালকসহ দুজনকে আটক করা হয়।শুক্রবার (৩১জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও কলেজ গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় আনসার সদস্য নুরুল আমিন জানান, সকালে সাদা রঙের কক্সবাজারগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩৪-৭২১৭) ঐ স্থানে থামে। গাড়িতে থাকা ব্যক্তিরা স্থানীয় একটি দোকানে নাস্তা করতে বসেন। এ সময় গাড়িটিকে অনুসরণ করা ডিবির একটি দল সেটি আটকে রাখে। কিছুক্ষণ পর র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি তল্লাশি শুরু করে।তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতর থেকে কম্বল মোড়ানো বড় আকারের দুটি লাগেজ উদ্ধার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে লাগেজ দুটি খুললে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়।পরে র‍্যাব গাড়ির চালক ও গাড়িতে থাকা অপর একজনকে আটক করে। জব্দকৃত গাড়িসহ তাদের কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হয়। আনসার সদস্য নুরুল আমিন আরও জানান, তার ধারণা উদ্ধার করা গাঁজার পরিমাণ কয়েক মণ হতে পারে।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, র‍্যাব কর্তৃক বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও দুজনকে আটকের বিষয়ে তিনি অবগত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা হেডকোয়ার্টার বালিকা বিদ্যালযয়ে আমীর এজাজ খান সংবর্ধনা

ঈদগাঁওতে সবুজ সবজির ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস সাধারণ মানুষ 

৭০কেজি মাংসে রেখে পালালো চোরাশিকারি

ঈদগাঁওতে বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত : গ্রাহকরা অতিষ্ঠ 

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা দিন-রাতে চরম লোডশেডিং: বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন

চলন্ত ট্রেনে ফের পাথর নিক্ষেপ

পেটে ঢুকিয়ে ইয়াবা পাচার,শেষ রক্ষা হলো না :আটক ১

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা দিন-রাতে চরম লোডশেডিং:জনজীবন অতিষ্ট

১০

দুইদিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

১১

কর্ণফুলী নদীতে ভাসতে থাকা বস্তা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

১২

সড়ক দূর্ঘটনার আহত ঈদগাঁও স্বাস্থ্য কেন্দ্রের ডা: আবু সাদেকের সফল অপারেশন সম্পন্ন 

১৩

ডুমুরিয়ায় দিন-রাতে চরম লোডশেডিং: বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন, সংকটে কৃষি ও ব্যবসা

১৪

উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী

১৫

ঈদগাঁওতে বন্যাদুর্গত সদস্যদের পাশে ‘আশা’

১৬

ঈদগাঁওতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজধান বিতরন 

১৭

বটিয়াঘাটা উপজেলা প্রশাসন বিভিন্ন খাল অবৈধ দখল ও অবৈধ নেট পাটা উচ্ছেদ অভিযান

১৮

দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর

১৯

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী আজ: রাড়ুলীতে নানা কর্মসূচি

২০