Bntv245487
২৬ অক্টোবর ২০২৬, ১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : – খুলনার পাইকগাছা জনতা ব্যাংক শাখায় গ্রাহকসেবা নিয়ে অসন্তোষের অভিযোগ উঠেছে। টাকা জমা ও উত্তোলনসহ বিভিন্ন কাজে দীর্ঘক্ষণ অপেক্ষা এবং কর্মকর্তাদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকদের কেউ কেউ।সর্বশেষ রোববার (২৫ অক্টোবর) ক্যাশ কাউন্টারের কর্মকর্তা অনুপ বিশ্বাসের বিরুদ্ধে এক গ্রাহককে সেবা না দিয়েই মধ্যাহ্নভোজে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগকারী গ্রাহক কবিরের ভাষ্য, দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি সেবা নিতে কাউন্টারে অপেক্ষা করছিলেন। অন্য এক গ্রাহকের কাজ শেষ করে টাকা নির্ধারিত স্থানে রাখলেও তাঁর কাজটি সম্পন্ন না করে কর্মকর্তা চলে যান। এতে প্রায় ২০ মিনিট অপেক্ষা করেও সেবা পাননি তিনি।ভুক্তভোগীর অভিযোগ, অল্প সময়ে সম্পন্ন করা সম্ভব এমন কাজের জন্যও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় তাঁকে ভোগান্তিতে পড়তে হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, মধ্যাহ্নভোজের বিরতির পর সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি জানার কথা বলা হয়েছে। কোনো গ্রাহকের সঙ্গে এমন আচরণ করা যাবে না বলেও জানানো হয়েছে।এদিকে, ব্যাংকটিতে সেবার মান নিয়ে আরও কয়েকজন গ্রাহকের অসন্তোষের অভিযোগ রয়েছে। গ্রাহকদের অভিযোগের যথাযথ নিষ্পত্তি ও সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।অভিযোগের বিষয়ে জনতা ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

১

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

২

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৩

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৪

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৫

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৬

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৭

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৮

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

৯

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১০

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১১

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১২

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৩

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৪

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৫

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৬

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৮

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

১৯

চাঁদাবাজির অভিযোগ ছাড়াই মামলা করতে নতুন আইন হচ্ছে: খুলনায় আইজিপি

২০