bntv24
২ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে যানবাহন পার্কিং নেই, যাত্রী উঠানামায় বিশৃঙ্খল, আইন থাকলেও বাস্তবায়ন নেই

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওতে নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় দীর্ঘদিন ধরে যানবাহন পার্কিং ও যাত্রী ওঠানামায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আন্ত: জেলা,লোকাল ও মিনি-বাসগুলো যত্রতত্রে থামায় প্রতিদিন বাজার এলাকায় তীব্র যানজট দুর্ঘটনার ঝুঁকিসহ সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। আইন থাকলেও তা বাস্তবায়ন নেই। ফুটপাত, জনপথ এবং বাজারসংলগ্ন সড়কের ধারে মিনি বাসগুলো নিজেদের মতো ‘স্ট্যান্ড’ তৈরি করেছে। এতে অন্য যানবাহনের চলা চল ব্যাহত হচ্ছে, বিশেষ করে রিক্সা ও টমটমগুলোর কারণে মহা সড়কে চলাচল আরও জটিল হয়ে পড়ে। চট্টগ্রাম–কক্সবাজার রুটের যাত্রীরা ঈদগাঁওতে নামতে বা উঠতে গিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় রাস্তার যেকোন স্থানে বাস থামানো হয়, যার ফলে দীর্ঘ লাইনের যান জট,যাত্রীদের নিরাপত্তাহীনতা এবং সময় নষ্ট হয়। একটি উপযুক্ত স্থানে বাসস্ট্যান্ড স্থাপন করলে দূরপাল্লার যাত্রীদের এই ভোগান্তি উল্লেখযোগ্য ভাবে কমবে।ঈদগাহ কেজি স্কুলের সামনে প্রতিদিন শত শত শিক্ষার্থী ব্যস্ত সড়ক পার হয়। জেব্রাক্রসিং,সিগন্যাল বা যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি অত্যন্ত বেশি। স্কুলের সামনে একটি জেব্রা ক্রসিং ও সিগন্যাল স্থাপন এখন সময়ের দাবি।চালকদের আইন মানতে বাধ্য করা ও নিয়মিত ট্রাফিক মনিটরিং, প্রয়োজনীয় আইনগত পদক্ষেপসহ জনসচেতনতা বৃদ্ধিও প্রয়োজন।বাস মালিক-শ্রমিক সংগঠন ও প্রশাসনের মধ্যে সমন্বয় তৈরি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।সচেতন মহল জানান,ঈদগাঁও বাস স্ট্যান্ডে গণপরিবহনে জন্য কোন নিদিষ্ট টার্মিনাল নেই। মহাসড়কের উভয় পাশে বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানামার জন্য আলাদা লাইন করা গেলে জ্যাম নিরসনসহ সড়কে শৃঙ্খলা আসতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও বাজারে কেন্দ্রীক গণ-শৌচাগার, দাবী উপেক্ষিত 

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতিতে থাকবে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডেভিড ইমন ও তার চার সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কুলবাড়িয়া-মাগুরখালী সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান হেলাল

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিলে ঈদগাঁও জামায়াতের অংশগ্রহণ 

ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন: কৃষি ও জলাবদ্ধতা মুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগীরা

ডুমুরিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন 

কয়রায় ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ঝুঁকিতে ২২ হাজার ৮০৬ শিক্ষার্থীর পাঠদান

১০

গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

ঈদগাঁওতে যানবাহন পার্কিং নেই, যাত্রী উঠানামায় বিশৃঙ্খল, আইন থাকলেও বাস্তবায়ন নেই

১২

রূপসায় অস্ত্রের মুখে ম্যানেজার ও সুপার ভাইজার অপহরণ

১৩

দেয়াল তুলে ‘আয়নাঘরের’ অস্তিত্ব গোপনের চেষ্টাকারীদেরও বিচার হবে

১৪

শোলাকুড়ীতে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১৫

খুলনা জেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমীর এজাজ খান বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ ও রোপন করেন

১৬

পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

১৭

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ১

১৮

বটিয়াঘাটা উপজেলা খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন আমীর এজাজ খান

১৯

চার বছরের শিশুকে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা

২০