bntv24
২ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ১২০ টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ ও বাজার এলাকায় রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শণিবার (১ আগস্ট-২৬) বিকেল ৪:০০ টায় গৌরীঘোনা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি জি এম আব্দুস সালাম সবুজ-এর সভাপতিত্বে এবং গৌরীঘোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং দৈনিক রানার পত্রিকার গৌরীঘোনা ইউনিয়ন প্রতিনিধি ইব্রাহিম খলিল বাবুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছাঃ রোকসানা খাতুন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিএম হিরোন তারেক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গৌরীঘোনা প্রেসক্লাবের উপদেষ্ঠা এস,আর সাঈদ, কেশবপুর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম মনু, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ইউনুচ এবং গৌরীঘোনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গৌরীঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী মুনিয়া সুলতানা, মঙ্গলকোট রংমহল নাট্য সংস্থার সাধারণ সম্পাদক জালাল উদ্দীন সরদার এবং গৌরীঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সোলাইমান ফকির।আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, অর্থনৈতিক সচ্ছলতা ও পুষ্টির চাহিদা পূরণে বৃক্ষরোপণের অপরিসীম গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব দেখা যাচ্ছে, তা থেকে মুক্তি পেতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-শ্যামল ও নিরাপদ পৃথিবী গড়তে আমাদের বেশি বেশি ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগাতে হবে এবং তার সঠিক পরিচর্যা করতে হবে।
​গুরুত্বপূর্ণ এই আলোচনা সভা শেষে গৌরীঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ১২০ টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এরপর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ গৌরীঘোনা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চারা রোপণ করে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে গৌরীঘোনা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও বাজারে কেন্দ্রীক গণ-শৌচাগার, দাবী উপেক্ষিত 

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতিতে থাকবে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডেভিড ইমন ও তার চার সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কুলবাড়িয়া-মাগুরখালী সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান হেলাল

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিলে ঈদগাঁও জামায়াতের অংশগ্রহণ 

ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন: কৃষি ও জলাবদ্ধতা মুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগীরা

ডুমুরিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন 

কয়রায় ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ঝুঁকিতে ২২ হাজার ৮০৬ শিক্ষার্থীর পাঠদান

১০

গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

ঈদগাঁওতে যানবাহন পার্কিং নেই, যাত্রী উঠানামায় বিশৃঙ্খল, আইন থাকলেও বাস্তবায়ন নেই

১২

রূপসায় অস্ত্রের মুখে ম্যানেজার ও সুপার ভাইজার অপহরণ

১৩

দেয়াল তুলে ‘আয়নাঘরের’ অস্তিত্ব গোপনের চেষ্টাকারীদেরও বিচার হবে

১৪

শোলাকুড়ীতে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১৫

খুলনা জেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমীর এজাজ খান বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ ও রোপন করেন

১৬

পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

১৭

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ১

১৮

বটিয়াঘাটা উপজেলা খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন আমীর এজাজ খান

১৯

চার বছরের শিশুকে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা

২০