bntv24
৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে সংবাদিকের কাঁধে চড়ে ফার্মেসিতে যেয়ে কাঁধের ক্ষতের চিকিৎসা নিল হনুমান

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি  

কেশবপুরে বিরল প্রজাতির এক কালোমুখ হনুমান শহরের বুকে রক্তাক্ত জখম অবস্থায় ছোটাছুটি করছিলো। সংবাদকর্মী আব্দুর রহমান হনুমানের কাছে এগিয়ে গেলেই কাঁধে উঠে বসে। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার কেশবপুর প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন। তার আকুতি দেখে স্থানীয় মেডিক্যালে নিয়ে যান তিনি। প্রাথমিক চিকিৎসার পর হনুমানটি নিজেই ফিরে যায়। সোমবার (০৩ আগস্ট-২৬) দুপুরে যশোরের কেশবপুর ত্রিমোহিনী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বুকে রক্তাক্ত জখম অবস্থায় হনুমানটি শহরের ত্রিমোহিনী মোড়ে এসে মানুষের সহযোগিতা পাওয়ার জন্য ছোটাছুটি করছিল। এ সময় স্থানীয় সংবাদকর্মী আব্দুর রহমান হনুমানটির কাছে এগিয়ে গেলেই তার কাঁধে উঠে বসে। তখন ওই মানবিক সংবাদ কর্মী হনুমানটিকে কাঁধে করে পায়ে হেঁটে পাশের আলফা মেডিক্যাল ফার্মেসিতে নিয়ে যান। হনুমানটির আকুতি দেখে দ্রুত ফার্মেসির কর্মচারীরা চিকিৎসা দেওয়ার কার্যক্রম শুরু করেন। মানবিক সংবাদকর্মী আব্দুর রহমান বলেন, পারলাম না, পড়ে গেলাম তার মায়ায় যশোরের কেশবপুর কালো মুখো হনুমান আমার কাছে এসে বারবার তার ক্ষতস্থানের দিকে ইঙ্গিত করছিল, পরে দেখলাম তার বুকে একটা বড় ধরনের ক্ষত সাথে সাথে আমার ঘাড়ে চেপে বসলো হনুমানটি।তার এমন আকুতিতে বিলম্ব না করে দ্রুত আলফা মেডিক্যাল ফার্মেসিতে নিয়ে যাই। সেখানে কাঁধ থেকে নেমে হনুমানটি টেবিলের উপরে বসে যায়। তখন ফার্মেসির মালিক আনোয়ার হোসেনসহ কর্মচারীরা হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করেন।তিনি আরো জানান, জীবনে এমন একটি মুহূর্ত আসবে তা জানা ছিল না। কাঁধে করে হনুমানটিকে চিকিৎসা করাতে পেরে মনটা খুবই ভালো হয়ে গেল। পরে সে চলে গেল। দিয়ে গেল বুক ভরা ভালোবাসা। এ ব্যাপারে আলফা মেডিক্যাল ফার্মেসির ডাক্তার আনোয়ার হোসেন বলেন, হনুমানটির ক্ষত স্থানে ভায়োডিন ও লেবালন পাউডার লাগানোর পর স্বস্তিবোধ করতে থাকে। পরে সুস্থ বোধ করায় হনুমানটি তাদের দলে ফিরে যায়। তবে হনুমানটি কিভাবে আহত হয় তা কেউ বলতে পারেননি। হনুমান জাতি কথা বলতে পারে না তবে, কোথায় গেলে চিকিৎসা ও বিচার পাওয়া যাবে সেটুকু বোধ তাদের আছে। স্থানীয়রা এই দৃশ্য দেখে সকলে হতবাক হয়েছেন। সাহায্যদাতা মানবিক সাংবাদিক ও আলফা মেডিক্যাল ফার্মেসিতে কর্মরত সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে আনসার-ভিডিপি’র উদ্যোগ খাল পরিষ্কার

জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত 

খুলনার ৪৬টি স্কুলের ৩ হাজার ২৬৯ জন কৃতী শিক্ষার্থী পেলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পুরস্কার 

দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক–২০২৬ অর্জন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি বিপ্লব রায়কে সংবর্ধনা

দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল 

বাগেরহাট খুলনা মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে 

টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়ন এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ

দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরী – আজীজুল বারী হেলাল এমপি 

১০

রূপসায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ

১১

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে : সংসদ সদস্য নাছির

১২

দিনাজপুর বীরগঞ্জে সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে ২০২৬ ইং অভিভাবক নির্বাচনে ভোটের ফলাফল

১৩

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসম্মেলন অনুষ্ঠিত

১৪

কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন

১৫

ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল 

১৬

ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস

১৭

কয়রার গোলখালী গ্রামে গরানের লাঠি দিয়ে পিটিয়ে দুইজনের হাত-পা ভাঙার অভিযোগ, খুলনা মেডিকেলে প্রেরণ

১৮

রাস্তায় পড়ে থাকা NID কার্ড উদ্ধার, মালিকের খোঁজে প্রচার

১৯

পাইকগাছায় শিক্ষার্থীদের হাতে সাইকেল, নারীদের সেলাই মেশিন, অসচ্ছলদের ভ্যান উপহার

২০