bntv24
৭ অগাস্ট ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়ন এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ

নাজমুস সাকিব :

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১-এর খেলার মাঠে অনুষ্ঠিত এ ফাইনালে মুখোমুখি হয় ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ এবং এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ।নির্ধারিত সময়ে উভয় দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়। পরে শিরোপা নির্ধারণে গড়ায় রোমাঞ্চকর টাইব্রেকার। সেখানে ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদকে পরাজিত করে এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রভোস্ট ডা. মো. উজ্জ্বল হোসেন এবং ড. মো. হাফিজুর রহমান।এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী মাঠে উপস্থিত থেকে শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ উপভোগ করেন। দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রাণপণ লড়াইয়ে পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, আগামী মৌসুমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের শিক্ষার্থীদের জন্যও খেলাধুলাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। তিনি শিক্ষার্থীদের পাঠ্যচর্চার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না; এটি মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, দলগত চেতনা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ফাইনালের মধ্য দিয়ে সফলভাবে পর্দা নামে খুকৃবির আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে আনসার-ভিডিপি’র উদ্যোগ খাল পরিষ্কার

জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত 

খুলনার ৪৬টি স্কুলের ৩ হাজার ২৬৯ জন কৃতী শিক্ষার্থী পেলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পুরস্কার 

দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক–২০২৬ অর্জন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি বিপ্লব রায়কে সংবর্ধনা

দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল 

বাগেরহাট খুলনা মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে 

টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়ন এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস অনুষদ

দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরী – আজীজুল বারী হেলাল এমপি 

১০

রূপসায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারধরের অভিযোগ

১১

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে : সংসদ সদস্য নাছির

১২

দিনাজপুর বীরগঞ্জে সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে ২০২৬ ইং অভিভাবক নির্বাচনে ভোটের ফলাফল

১৩

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসম্মেলন অনুষ্ঠিত

১৪

কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন

১৫

ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল 

১৬

ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস

১৭

কয়রার গোলখালী গ্রামে গরানের লাঠি দিয়ে পিটিয়ে দুইজনের হাত-পা ভাঙার অভিযোগ, খুলনা মেডিকেলে প্রেরণ

১৮

রাস্তায় পড়ে থাকা NID কার্ড উদ্ধার, মালিকের খোঁজে প্রচার

১৯

পাইকগাছায় শিক্ষার্থীদের হাতে সাইকেল, নারীদের সেলাই মেশিন, অসচ্ছলদের ভ্যান উপহার

২০