bntv24
১০ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কা

কয়রা (খুলনা) প্রতিনিধি

টানা কয়েকদিনের অতিবৃষ্টিতে খুলনার কয়রা উপজেলার মাঠের পর মাঠ সবজি ক্ষেত তলিয়ে গেছে। আগাম সবজি রোপণ করে যারা স্বপ্ন দেখেছিলেন, তাদের এখন মাথায় হাত। পুঁজি হারানোর শঙ্কায় দিশেহারা উপকূলের কৃষকরা।সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নিচু জমির লাউ, কুমড়া, বেগুন, মরিচ ও শাকসবজির চারা পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। অনেক জমিতে পানি এখনও জমে আছে। অতিরিক্ত বৃষ্টি ও রোদের অভাবে বাকি সবজিতেও পচন ধরেছে।কয়রা সদর ইউনিয়নের সবজি চাষি আব্দুল করিম বলেন, “১ বিঘা জমিতে লাউ আর মরিচের চারা লাগাইছিলাম। ৪০ হাজার টাকা খরচ করছি। এখন সব পানির তলে। একটা গাছও বাঁচবে বলে মনে হয় না। সামনে সংসার চালামু কেমনে তাই ভাবতেছি।”আরেক চাষি রাবেয়া খাতুন বলেন, “বাজারে সবজির দাম বেশি দেখে ধার করে চাষ করছিলাম। বৃষ্টিতে সব শেষ। এখন ব্যাংকের কিস্তি দিব কিভাবে?”কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, অতিবৃষ্টিতে উপজেলার প্রায় ৮০০ হেক্টর জমির আগাম সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি আরও ২-৩ দিন চললে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।এ বিষয়ে কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “অতিবৃষ্টির কারণে সবজি ক্ষেতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে গাছের গোড়া পচে যাচ্ছে। আমরা মাঠ পর্যায়ে কর্মীদের পাঠিয়ে চাষিদের পরামর্শ দিচ্ছি। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে এবং ছত্রাকনাশক স্প্রে করার কথা বলছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে আমরা কৃষি প্রণোদনার জন্য আবেদন করব।”স্থানীয় কৃষকরা সরকারের কাছে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা ও বিনামূল্যে বীজ-সার দেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলছেন, দ্রুত সহায়তা না পেলে অনেক পরিবারকে অভাবের মধ্যে দিন কাটবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্সেনিক এ পরিত্যক্ত টিউবওয়েল বিশুদ্ধ পানির সংকট ২৬ শিক্ষার্থী জলাবদ্ধতার ঝুঁকিতে বিদ্যালয়

মণিরামপুরে অভাব জয় করে জিপিএ ৫ পেয়েছে ছন্দা দেবনাথ রুপা 

ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে চায় এলাকা বাসী, সংসদ সদস্যকে স্মারকলিপি

কক্সবাজারে ময়লার বিশালাকার স্তুপ,পযর্টকসহ স্থানীয়দের দুর্ভোগ 

ঈদগাঁওতে কন্যার এসএসসির ফলাফল দেখে যেতে পারেননি পিতা

বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাকগোকুল চন্দ্র রায়

কেএমপি’র ট্রাফিক বিভাগের ৩১ সদস্যকে আর্থিক পুরস্কার দিলেন পুলিশ কমিশনার

রূপসায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২

ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা

মণিরামপুরের ফারদিন শাহরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই

১০

পরিবেশ রক্ষায় ঈদগাঁও উপজেলায় ৩০ হাজার ফলজ,বনজ ও ঔষুধি গাছের চারা বিতরন 

১১

ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য

১২

চট্টগ্রামে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

১৩

গোল্ডেন এ+ পেয়েছে মারজানা,ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চায়

১৪

ডুমুরিয়া ও বিল ডাকাতিয়ার সীমান্তবর্তী বিলে বাঁশের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করেন আড়ংঘটা ইউপি চেয়ারম্যান জনাব এম এ ফরিদ আক্তার

১৫

এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

১৬

কেশবপুরে খাদ্য সংকটে ঐতিহ্যবাহী  বিরল প্রজাতির কালোমুখো হনুমান

১৭

সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ

১৮

আইটিইই পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য:

১৯

ঈদগাঁওতে আধুনিকতার ছোঁয়ায় গ্রামীন ঐতিহ্য  রেডিও-ক্যাসেট প্লেয়ার বিলুপ্ত

২০