১১ অগাস্ট ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইটিইই পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য:

আবিদুর রহমান আলিফ

খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা গত এপ্রিলে অনুষ্ঠিত ‘ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই)’ এ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পরীক্ষায় বাংলাদেশসহ আইটিপিইসি-এর অন্তর্ভুক্ত দেশগুলোর সম্মিলিত ফলাফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শীর্ষস্থান দখল করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।এবারের আইটিইই পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের ২১ জন এবং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের ২ জনসহ মোট ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।আইটিপিইসি-এর সদস্যভুক্ত দেশসমূহের পরীক্ষার্থীদের সম্মিলিত ফলাফলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের শিক্ষার্থী মুকেশ কুমার মণ্ডল ও মোঃ নাজমুল হুদা লাবিব যৌথভাবে প্রথম স্থান এবং অদিতি দেবনাথ তৃতীয় স্থান অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এর জন্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও পূর্ণাঙ্গভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জাতীয়ভাবে প্রথম অবস্থানকারী দুইজন ও তৃতীয় অবস্থান অর্জনকারী দুইজনসহ প্রথম পাঁচটি অবস্থানের সাতজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনের শিক্ষার্থী।এদিকে, আন্তর্জাতিক পর্যায়ে এক্সিলেন্স অ্যাওয়ার্ড-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীরা গতকাল সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।সিএসই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. এস এম রফিজুল হক, ইনোভেশন হাবের পরিচালক প্রফেসর ড. জি এম আতিকুর রহমান, সহকারী অধ্যাপক ড. মোঃ জাহিদুল ইসলাম ও সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।শিক্ষকবৃন্দ মনে করেন, শিক্ষার্থীদের মেধা, কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং পরিকল্পিত প্রশিক্ষণের সমন্বিত ফল হিসেবেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে এই ফলাফল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিক্ষার্থীদের সক্ষমতারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি পেশাজীবী হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

১

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

২

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৩

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৪

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৫

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৬

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৭

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৮

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

৯

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১০

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১১

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১২

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৩

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৪

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৫

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৬

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৮

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

১৯

চাঁদাবাজির অভিযোগ ছাড়াই মামলা করতে নতুন আইন হচ্ছে: খুলনায় আইজিপি

২০