bntv24
১১ অগাস্ট ২০২৬, ৯:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে আধুনিকতার ছোঁয়ায় গ্রামীন ঐতিহ্য  রেডিও-ক্যাসেট প্লেয়ার বিলুপ্ত

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

একসময়ে জনপ্রিয় ক্যাসেট প্লেয়ার ও রেডিও ছিল গান,নাটক,কৌতুকসহ বিভিন্ন খবরের তথ্য জানার প্রধান উৎস ও সামাজিক যোগাযোগের মাধ্যম। ঈদগাঁওতে আধুনিকতার ছোঁয়ায় তথ্য প্রযুক্তির এ যুগে স্মার্টফোন-ইন্টারনেটের সহজ লভ্যতার কারণে ক্যাসেট প্লেয়ার ও রেডিওর ব্যবহার অনেকটাই বিলুপ্তি পথে।ক্যাসেট প্লেয়ার ও রেডিও ছিল একটি সময় শহর বা গ্রামে খুবই জনপ্রিয়। আধুনিকতার ছোঁয়া হলেও বর্তমানে কালের বিবর্তনে হারিয়ে গেছে যন্ত্র দুটি। অনেকের বাসায় ক্যাসেট প্লেয়ার ও রেডিও থাকলেও এখন আর কেউ যন্ত্রদুটি দিয়ে গান কিংবা অনুষ্ঠান শোনেননা। আগে মানুষ রেডিওর মাধ্যমে বিনোদন, সংবাদ সবকিছুই জানতো৷ আর ক্যাসেট প্লেয়ারের মাধ্যমে  আধুনিক,ছায়াছবি,নাটক,কৌতুকসহ নানান বিনোদনমূলক অনুষ্ঠান শুনতো৷ কিন্তু টেলিভিশন আবিস্কারের পর এলাকায় ক্যাসেট প্লেয়ার ও রেডিওর ব্যবহার কমে গেছে অনেকাংশে। কিন্তু আজ সময়ের ব্যাপ্তিকালে ক্যাসেট প্লেয়ার ও রেডিও একবারে বিলুপ্ত বললে চলে। তবে এখনো কিছু সংবাদ রেডিওতে শোনা যায়। রেডিওতে শুধু শোনার ব্যবস্থা থাকার কারণে তার গুরুত্বও বেশ ছিল। এক কথায় বলতে গেলে তথ্য জানার জন্যে সকলে কান পেতে থাকত গ্রামের ঘরে ঘরে ছিল রেডিও। এছাড়াও সরকারি উন্নয়ন, পরিকল্পনা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সংস্কৃতি, আবহাওয়াসহ চলমান বিভিন্ন তথ্যবহুল সংবাদ জানার ও বিনোদনমূলক বিভিন্ন গান শোনার একমাত্র মাধ্যমই ছিল ক্যাসেট প্লেয়ার ও রেডিও।জানা যায়, ব্যস্তবহুল ঈদগাঁও বাজারের বিভিন্ন স্থানে পূর্বেকার সময়ে আধুনিক ও হিন্দি গানের ক্যাসেট বিক্রির দোকান ছিল। সেখানে বিক্রি হত তৎকালীন নানান ডিজাইনের টাইপ, রেডিওসহ সাউন্ড বক্স। বতমান যুগে সেটির দেখা নেই বাজার এলাকায়। এখন ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল সিষ্টেম সাউন্ডে সয়লাভ। প্রবীণ মুরব্বি আবদুল গনি জানান, যখন ছোট ছিলাম, তখন গ্রামের প্রায় বাড়িতে রেডিও ছিল। সেখানে সন্ধ্যার পর বসে বিভিন্ন গান, নাটক ও খবর শুনতাম। আর ক্যাসেট প্লেয়ার দিয়ে গান শুনতাম৷ আরও জানান, পূর্বের দিন পেরিয়ে এখন মোবাইল, টেলিভিশন আবিস্কারের কারনে হারিয়ে গেছে ক্যাসেট প্লেয়ার ও রেডিও। এখন এ দুটি যন্ত্রের কথা খুবই মনে পড়ে। আরেক মুরব্বি মোহাম্মদ আলম জানান, খবরের জন্য একসময় বিবিসি বাংলা রেডিও ছিল অসংখ্য মানুষের ভরসার নাম। সকাল, সন্ধ্যা ও রাতে রেডিও নিয়ে বসে থাকত মানুষ। প্রত্যেকটা চায়ের দোকানে। কিছু কিছু বাড়ীতে ক্যাসেট প্লেয়ার বাজত৷ আধুনিকের এ যুগে এখন আর সেই সোনালী দিন গুলো হারিয়ে গেছে।আবদুল হালিম নামের এক ব্যাক্তি জানান, একসময় ক্যাসেট প্লেয়ার ও রেডিও ছিল লোকজনের নিত্যদিনের সঙ্গী। দেশের গান, সংবাদ, বিনোদন, চিঠির প্রাপ্তি শিকারের মাধ্যমে শৈশবের রঙিন ও মধুর সময় কেটেছে ক্যাসেট প্লেয়ার ও রেডিওর সাথে। বর্তমান মানুষের জীবন ধারায় পরিবর্তন এসেছে। ক্যাসেট ও রেডিও এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ নয়। সেসব পুরনো স্মৃতি খুঁজলেও আর পাওয়া যাবেনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে চায় এলাকা বাসী, সংসদ সদস্যকে স্মারকলিপি

কক্সবাজারে ময়লার বিশালাকার স্তুপ,পযর্টকসহ স্থানীয়দের দুর্ভোগ 

ঈদগাঁওতে কন্যার এসএসসির ফলাফল দেখে যেতে পারেননি পিতা

বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাকগোকুল চন্দ্র রায়

কেএমপি’র ট্রাফিক বিভাগের ৩১ সদস্যকে আর্থিক পুরস্কার দিলেন পুলিশ কমিশনার

রূপসায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২

ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা

মণিরামপুরের ফারদিন শাহরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই

পরিবেশ রক্ষায় ঈদগাঁও উপজেলায় ৩০ হাজার ফলজ,বনজ ও ঔষুধি গাছের চারা বিতরন 

ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য

১০

চট্টগ্রামে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

১১

গোল্ডেন এ+ পেয়েছে মারজানা,ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চায়

১২

ডুমুরিয়া ও বিল ডাকাতিয়ার সীমান্তবর্তী বিলে বাঁশের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করেন আড়ংঘটা ইউপি চেয়ারম্যান জনাব এম এ ফরিদ আক্তার

১৩

এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

১৪

কেশবপুরে খাদ্য সংকটে ঐতিহ্যবাহী  বিরল প্রজাতির কালোমুখো হনুমান

১৫

সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ

১৬

আইটিইই পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য:

১৭

ঈদগাঁওতে আধুনিকতার ছোঁয়ায় গ্রামীন ঐতিহ্য  রেডিও-ক্যাসেট প্লেয়ার বিলুপ্ত

১৮

ডুমুরিয়ায় ব্র্যাকের আয়োজনে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

১৯

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ‘টিআরএম’ বাস্তবায়নের তাগিদ

২০