Bntv245487
২৬ অগাস্ট ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরের গড়ভাঙ্গা মাঃ বিদ্যালয়ের ৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য ও উজ্জ্বল জীবন কামনা করেন অতিথিরা।মঙ্গলবার (২৫ আগস্ট-২৬) দুপুরে ঐতিহ্যবাহী গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন কুন্ডু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঁজিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন মুকুল ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন, মোঃ শিহাব উদ্দিন, গড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ নন্দী ও অভিভাবক সদস্য রফিকুল ইসলাম।বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য তাদের মেধা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি বিদ্যালয়ের অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টারও ফল। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পরীক্ষার প্রস্তুতিতে দিকনির্দেশনা এবং পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও বিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ফলে বিদ্যালয়টি কেশবপুরের শিক্ষাঙ্গনে দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে।বিদ্যালয়ের শিক্ষকরা জানান, কৃতি শিক্ষার্থীদের এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও লেখাপড়ায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। আগামী দিনে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করে সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে তারা সম্মিলিতভাবে কাজ করে যাবেন।সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কৃতি শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। ক্রেস্টপ্রাপ্ত শিক্ষার্থীরা সকলের কাছে দোয়া/আশীর্বাদ প্রার্থনা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

পুলিশের ধাওয়া খেয়ে গাঁ’জা’বাহী মাইক্রোবাস পুকুরে, উদ্ধার ৯ বস্তা গাঁ’জা

নাপিতখালী-নতুন অফিস মহাসড়কের দুর্ভোগ ‘সাইড সোল্ডার’ বাড়ছে দুর্ঘটনা

বটিয়াঘাটা উপজেলার বিরাট মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি প্রথম সভা

ধলেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় আহত রূপসার সাংবাদিক মান্নান শেখ

খুলনা জেলার উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান

নারী উদ্যোক্তাদের প্রচার-প্রসার এ সহায়তা: গাজীপুর জেলা প্রশাসক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৫০ তম প্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

ইউজিসিতে নতুন দায়িত্ব পেলেন খুকৃবির উপাচার্য ড. আসাদুজ্জামান সরকার

ঈদগাঁওতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বদলীর আবেদন যাচাই বাচাই কমিটি গঠিত 

১০

অবসরপ্রাপ্তদের ভাতা প্রদানের চেক প্রদান করেন খুলনা জেলা প্রশাসক

১১

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ 

১২

মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ তেরখাদার কিশোর রায়হান

১৩

শুক্রবার সেলস্ কার্যক্রম বন্ধ রাখতে হবে —মোঃ আরিফুর রহমান

১৪

নেপালে মৃ’তের সংখ্যা বেড়ে ৪৬৯

১৫

কেশবপুরে এসএসসি ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণ-২০২৬ অনুষ্ঠিত

১৬

ঈদগাঁওতে দারুন নাজাত ছিদ্দিকিয়া কুরআন মাদ্রাসায় সবক অনুষ্ঠান সম্পন্ন 

১৭

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

১৮

ভারুয়াখালীতে ফসলী জমিতে ফের ধানের চারা রোপনের চেষ্টা

১৯

রূপসায় বৃত্তিপ্রাপ্ত অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

২০