Bntv245487
২৬ অগাস্ট ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

আবিদুর রহমান আলিফ 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। তাঁর পবিত্র জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ ও অনুসরণীয় আদর্শ হয়ে আছে।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি মহানবী (সা.)-এর প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষণের কথা উল্লেখ করেন।তিনি বলেন, পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন—‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ’ (সূরা আল-আহযাব, আয়াত: ২১)। মহানবী (সা.)-এর জীবন ছিল পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব ও জীবন্ত প্রতিফলন। সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, সহনশীলতা, দয়া ও পরোপকারের অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন।প্রধানমন্ত্রী বলেন, মহানবী (সা.) জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক অবস্থানের বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছেন। এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল ও সহমর্মী হওয়ার শিক্ষা দিয়েছেন তিনি। পরিবার, প্রতিবেশী, নারী, শিশু এবং সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষার ওপরও মহানবী (সা.) বিশেষ গুরুত্বারোপ করেছেন।প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করার তাওফিক কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশসহ সমগ্র বিশ্বে শান্তি, ন্যায়, সাম্য, সমৃদ্ধি ও মানবিকতা প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

পুলিশের ধাওয়া খেয়ে গাঁ’জা’বাহী মাইক্রোবাস পুকুরে, উদ্ধার ৯ বস্তা গাঁ’জা

নাপিতখালী-নতুন অফিস মহাসড়কের দুর্ভোগ ‘সাইড সোল্ডার’ বাড়ছে দুর্ঘটনা

বটিয়াঘাটা উপজেলার বিরাট মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি প্রথম সভা

ধলেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় আহত রূপসার সাংবাদিক মান্নান শেখ

খুলনা জেলার উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান

নারী উদ্যোক্তাদের প্রচার-প্রসার এ সহায়তা: গাজীপুর জেলা প্রশাসক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ৫০ তম প্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

ইউজিসিতে নতুন দায়িত্ব পেলেন খুকৃবির উপাচার্য ড. আসাদুজ্জামান সরকার

ঈদগাঁওতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বদলীর আবেদন যাচাই বাচাই কমিটি গঠিত 

১০

অবসরপ্রাপ্তদের ভাতা প্রদানের চেক প্রদান করেন খুলনা জেলা প্রশাসক

১১

সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ 

১২

মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ তেরখাদার কিশোর রায়হান

১৩

শুক্রবার সেলস্ কার্যক্রম বন্ধ রাখতে হবে —মোঃ আরিফুর রহমান

১৪

নেপালে মৃ’তের সংখ্যা বেড়ে ৪৬৯

১৫

কেশবপুরে এসএসসি ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণ-২০২৬ অনুষ্ঠিত

১৬

ঈদগাঁওতে দারুন নাজাত ছিদ্দিকিয়া কুরআন মাদ্রাসায় সবক অনুষ্ঠান সম্পন্ন 

১৭

সাংসদ লবি ও তার স্ত্রীর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় দোয়া মাহফিল

১৮

ভারুয়াখালীতে ফসলী জমিতে ফের ধানের চারা রোপনের চেষ্টা

১৯

রূপসায় বৃত্তিপ্রাপ্ত অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ

২০