Bntv245487
২৮ অগাস্ট ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের ধাওয়া খেয়ে গাঁ’জা’বাহী মাইক্রোবাস পুকুরে, উদ্ধার ৯ বস্তা গাঁ’জা

ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবাহী একটি মাইক্রোবাস পুকুরে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে মাইক্রোবাসটি থেকে ৯ বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ মাইক্রোবাস ও উদ্ধার করা গাঁজা থানায় নিয়ে যায়।পুলিশ জানায়, শুক্রবার সকালে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় কসবা থানা পুলিশ। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাস পুলিশের অভিযানের এলাকায় প্রবেশ করলে পুলিশের সন্দেহ হয়। পরে গাড়িটি থামার সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশও গাড়িটিকে ধাওয়া করে।ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়ক দিয়ে পালাতে থাকে। একপর্যায়ে খিদিরপুর গ্রাম পার হওয়ার সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এতে গাড়িতে থাকা গাঁজার প্যাকেটগুলো পানিতে ভেসে ওঠে। এ সময় মাইক্রোবাসে থাকা পাচারকারী ও চালক সাঁতরে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে এবং ৯ বস্তা গাঁজা উদ্ধার করে।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশ মাইক্রোবাস ও ৯ বস্তা গাঁজা জব্দ করে। ৯টি বস্তায় মোট কত পরিমাণ গাঁজা রয়েছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার খালিশপুর এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার আটক ০১

প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে খুলনা নগর বিএনপির সভা

বিএনপি কার্যালয়ে ককটেল হামলা

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত

রোড এক্সিডেন্টে আহত সাংবাদিক আবুল মান্নান শেখ বাড়ি ফিরেছেন  

ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি

বিদ্যুৎ সাশ্রয় ও সৌর বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঈদগাঁওর গ্রামীন জনপদে পাকা তালের কদর 

ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে যুব জামায়াত কমিটি গঠন

নেপালের বন্যার স্রোতে ভারতের নদীতে ৭ লাশ

১০

দাকোপে সচেতন যুব ও নাগরিক ঐক্যের উদ্যগে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত 

১১

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

১২

ঈদগাঁওকে মডেল উপজেলা গড়তে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান ইউএনওর

১৩

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

১৪

খুলনায় বাংলাদেশ খেলাফত মজলিস নেতার ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

১৫

নেপালে বন্যায় নিয়তের সংখ্যা ৬০০: নিখোঁজ প্রায় ২০০০মানুষ

১৬

কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী  

১৭

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

১৮

ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে শোকসভা স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ, বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা

১৯

খুবির সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের ৫ শিক্ষার্থীকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান

২০